অধ্যাপক সাধন কুমার দে-র মৃত্যুতে বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির শোক প্রকাশ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code
আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী- বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির ট্রাষটি বোর্ড  এর সভাপতি কানচন বলের শ্বশুর ও সহসভাপতি জয়শ্রী দের পিতা  চট্টগ্রামের বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক সাধন কুমার দে-র মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির নেতৃবৃনদ।এক শোক বার্তায় সংগঠনের সভাপতি শহীদ খান ও সাধারন সম্পাদক সোহেল আহমদ বলেন, ‘ অধ্যাপক সাধন কুমার দে ছিলেন  এক আলোকবর্তিকা। তাঁর মৃত্যুতে জাতি একজন গুনীজনকে     হারালো। প্রগতিশীল চেতনার অধিকারী এ শিক্ষাবিদকে   জাতি চিরদিন স্মরণ রাখবে’।তাঁরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং তাঁর  আত্মার সদগতি কামনা করেন।
উল্লেখ্য,অধ্যাপক সাধন কুমার দে গত আট জুন চট্টগ্রামে বার্ধক্যজনিত কারনে পঁচাশি বছর বয়সে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি দুই পুএ,এক কন্যা, পুএবধূ,জামাতা,নাতি-নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।কর্মজীবনে তিনি চট্টগাম সরকারী কলেজ সহ বাংলাদেশের বিভিন্ন কলেজে অধ্যাপনা করেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code