দেখা যাবে রানির হীরা-জহরত, যেতে হবে বাকিংহাম প্যালেস

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের ব্যবহৃত হীরা-জহরত প্রদর্শন করা হবে বাকিংহাম প্যালেসে। সবার জন্য তা দেখার সুযোগ থাকছে। এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। মূল্যবান ও দুর্লভ তাজ, কানের দুল এবং নেকলেসসহ অনেক গয়না সাজানো থাকবে। রানি এলিজাবেথ সিংহাসনে আরোহনের ৭ দশক পূর্তি উপলক্ষে এই উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। রুচিশীল পোশাক আর গয়না পড়তে পছন্দ করেন এলিজাবেথ। ৯৬ বছর বয়সী এলিজাবেথ বিটেনে দীর্ঘসময় রাজত্ব করছেন। তার বাবা রাজা ষষ্ঠ জর্জের মৃত্যুতে ৬ ফেব্রুয়ারি ১৯৫২ সালে সিংহাসনে বসেন তিনি। ১৯২৬ সালের ২১ এপ্রিল জন্মগ্রহণ করেন দ্বিতীয় এলিজাবেথ। প্রতিবছর নানা আয়োজনের মধ্যে দিয়ে তার জন্মদিনটি পালন হয়ে থাকে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code