বন্ধ করতে হবে তিতাস ত্ত ওয়াসার দুর্নীতি

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

২০১৯ সালে তিতাস ও ওয়াসার ৩৩ খাতে দুর্নীতি চিহ্নিত করে তা প্রতিরোধে সুনির্দিষ্ট সুপারিশ পেশ করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুঃখজনক হল, এক বছরের বেশি সময় অতিবাহিত হলেও সেসব সুপারিশ বাস্তবায়নের গরজ দেখায়নি সেবাধর্মী এ দুই প্রতিষ্ঠান। ২০১৯ সালে তিতাস ও ওয়াসার ৩৩ খাতে দুর্নীতি চিহ্নিত করে তা প্রতিরোধে সুনির্দিষ্ট সুপারিশ পেশ করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুঃখজনক হল, এক বছরের বেশি সময় অতিবাহিত হলেও সেসব সুপারিশ বাস্তবায়নের গরজ দেখায়নি সেবাধর্মী এ দুই প্রতিষ্ঠান। দুর্নীতি প্রতিরোধে সে সময় ১২ দফা সুপারিশ করা হয়েছিল। অন্যদিকে ওয়াসার বিভিন্ন প্রকল্পসহ অন্তত ১১ খাতে দুর্নীতি চিহ্নিত করা হয়েছিল, যার মধ্যে রয়েছে প্রকল্পের কাজ শেষ না করেই শতকোটি টাকার বিল তুলে নেয়া, অযৌক্তিক কারণে প্রকল্পের মেয়াদ বাড়িয়ে সময় ও ব্যয় বৃদ্ধি ইত্যাদি। ওয়াসার অনিয়ম ও দুর্নীতি বন্ধেও ১২ দফা সুপারিশ করেছিল দুদক। প্রতিষ্ঠান দুটির দুর্নীতির খতিয়ান এবং তা বন্ধে সংশ্লিষ্ট দুই মন্ত্রণালয়ে সুপারিশ পেশের পরও কেন পদক্ষেপ গ্রহণ করা হল না- এ প্রশ্নের উত্তর খোঁজা উচিত। দারিদ্র্য বিমোচন, মাথাপিছু আয় বৃদ্ধি, গড় আয়ু বেড়ে ৭১.৬ বছর হওয়া এবং স্বল্পোন্নত দেশের তালিকা থেকে মধ্যম আয়ের (উন্নয়নশীল দেশের তালিকায় যেতে অগ্রগতি অর্জন) দেশে পরিণত হওয়াসহ অন্যান্য সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে আমাদের অর্জন আশাপ্রদ হলেও দুর্নীতির ব্যাপ্তি সবকিছু গ্রাস করতে উদ্যত হয়েছে, যা থেকে মুক্তি পাওয়া জরুরি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code