বিনাটিকিটে ট্রেন ভ্রমণ, ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ বিনাটিকিটে ট্রেন ভ্রমণের দায়ে ৩৩০ যাত্রীকে জরিমানা করেছেন পাকশী বিভাগীয় রেলওয়ের বাণিজ্যিক বিভাগের ভ্রাম্যমাণ আদালত।  এ সময় তাদের কাছ থেকে এক লাখ ২০ হাজার ৮৪০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

Manual4 Ad Code

এদিন যেসব স্টেশনে অভিযান পরিচালনা করা হয়েছে, সেগুলো হচ্ছে— খুলনা, রাজশাহী, ঈশ্বরদী, সান্তাহার, বঙ্গবন্ধু সেতু পূর্ব ও পোড়াদহ জংশন। এতে রাজশাহী-ভাঙ্গাগামী মধুমতি এক্সপ্রেস, খুলনা-ঢাকাগামী আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস, ঢাকা-রাজশাহীগামী বনলতা এক্সপ্রেস, খুলনা-রাজশাহীগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস, গোবরা-রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস এবং ঢাকা-দিনাজপুরগামী দ্রুতযান এক্সপ্রেসে এ অভিযান চালানো হয়।

Manual7 Ad Code

এ বিষয়ে রেলওয়ের পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) মো. নাসির উদ্দিন জানান, বর্তমানে চলাচলরত সব ট্রেনে আসনবিহীন টিকিট বিক্রয় বন্ধ রয়েছে। ট্রেনের আসন সংখ্যার সমানসংখ্যক টিকিট বিক্রয় করা হচ্ছে।

Manual8 Ad Code

যে সব যাত্রী টিকিট ব্যতীত ভ্রমণ করার জন্য স্টেশনে এসেছেন, তাদের গেট থেকেই ফিরিয়ে দেওয়া হয়েছে। তবে অনেক স্টেশনের চারদিকে সীমানাপ্রাচীর দিয়ে ঘেরা না থাকায় কিছু যাত্রী টিকিট ব্যতীত ট্রেনে উঠে পড়েন।

এ সময় ছয়টি আন্তঃনগর ট্রেনের ৩৩০ যাত্রীর কাছে থেকে ভাড়াসহ জরিমানা বাবদ এক লাখ ২০ হাজার ৮৪০ টাকা আদায় করা হয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code