সচিবালয়ে আটক শিক্ষার্থীদের ২৮ জনকে মুচলেকায় মুক্তি, গ্রেপ্তার ২৫

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual6 Ad Code

অনলাইন ডেস্ক:

Manual6 Ad Code

‘বৈষম্যহীন’ ফল প্রকাশের দাবিতে সচিবালয়ে ঢুকে বিক্ষোভ করার সময় আটক ৫৩ শিক্ষার্থীর মধ্যে ২৮ জনের কাছে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে পুলিশ। বাকিদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ( ২৪ অক্টোবর ) এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

Manual5 Ad Code

তালেবুর রহমান বলেন, ‘৫৩ জন শিক্ষার্থীর মধ্যে ২৮ জনকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে গ্রেপ্তার দেখানো হয়েছে। শাহবাগ থানায় এ নিয়ে মামলা হয়েছে।’

গতকাল এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে বৈষম্যের অভিযোগে সচিবালয়ের ভেতরে শিক্ষা মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ করেন কিছু শিক্ষার্থী। ওই দিন বেলা পৌনে ৩টার দিকে তাঁরা ভেতরে বিক্ষোভ শুরু করেন। ৬০–৭০ জন শিক্ষার্থী সচিবালয়ে প্রবেশ করেন। এইচএসসিতে ফলাফল বৈষম্য করা হয়েছে অভিযোগ করে নতুন করে মূল্যায়নের দাবি জানান তাঁরা।

Manual8 Ad Code

তাৎক্ষণিকভাবে সচিবালয়ের সবগুলো ফটক বন্ধ করে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে বিক্ষোভকারীদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে ৫৩ জনকে আটক করে তারা। পরে সচিবালয়ে উপস্থিত পুলিশ সদস্যরা সেনাবাহিনীর সহায়তায় আটককৃতদের দুটি প্রিজন ভ্যানে তোলেন। তাঁদের শাহবাগ থানায় হস্তান্তর করা হয়

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code