ন্যাটো যুক্তরাষ্ট্রের ‘স্বার্থেই’: স্টারমার

লেখক: Rumie
প্রকাশ: ৩ মাস আগে

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট:ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার বলেছেন, ন্যাটো জোট যুক্তরাষ্ট্রের স্বার্থেই কাজ করে। মধ্যপ্রাচ্যে ‘নাজুক’ যুদ্ধবিরতি জোরদারে তিন দিনের উপসাগরীয় সফর শেষে শুক্রবার তিনি এ মন্তব্য করেন।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক সমালোচনার পরিপ্রেক্ষিতে তিনি এ মন্তব্য করলেন। ট্রাম্প ন্যাটো মিত্রদের ইরানবিরোধী যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধে যোগ না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে জোট থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেওয়ার হুমকি দিয়েছেন।

Manual5 Ad Code

স্টারমার ব্রিটিশ গণমাধ্যমকে বলেন, ‘এটি যুক্তরাষ্ট্রের স্বার্থে, ইউরোপের স্বার্থেও।’তিনি বলেন, ন্যাটো একটি প্রতিরক্ষামূলক জোট, যা কয়েক দশক ধরে সদস্য দেশগুলোকে অনেক বেশি নিরাপদ রেখেছে। তবে তিনি ইউরোপীয় সদস্যদের আরও বেশি আর্থিক দায়ভার নেওয়ার প্রয়োজনীয়তার কথাও পুনর্ব্যক্ত করেন।ইরান যুদ্ধ-প্রভাবিত অঞ্চল সফরের অংশ হিসেবে স্টারমার কাতার ছাড়াও সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন সফর করেন।

Manual7 Ad Code

বৃহস্পতিবার রাতে ট্রাম্পের সঙ্গে ফোনালাপে তিনি হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ‘এ অঞ্চলের দৃষ্টিভঙ্গি’ তুলে ধরেন।
গুরুত্বপূর্ণ এই নৌপথ হরমুজ প্রণালী সাম্প্রতিক দিনগুলোতে প্রায় বন্ধই রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঘোষিত অস্থায়ী যুদ্ধবিরতির আওতায় এটি পুনরায় চালুর কথা থাকলেও লেবাননে ইসরাইলি হামলা এবং যুদ্ধবিরতি বাস্তবায়ন নিয়ে পারস্পরিক অভিযোগে তা অনিশ্চয়তায় পড়েছে।

Manual5 Ad Code

স্টারমার বলেন, ‘প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক করতে যে বাস্তব পরিকল্পনা প্রয়োজন এবং এতে যুক্তরাজ্যের ভূমিকা কী হবে তা নিয়েই আমরা বেশি সময় আলোচনা করেছি।’তিনি জানান, এ জলপথে জাহাজ চলাচল নিশ্চিত করতে কূটনৈতিক ও সামরিক পরিকল্পনা নিয়ে ৩০টির বেশি দেশকে নিয়ে একটি জোট গঠনের কাজ করছে ব্রিটেন।
এর আগে এক সাক্ষাৎকারে স্টারমার জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে ক্ষোভ প্রকাশ করে ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন-এর কার্যকলাপের সঙ্গে তুলনা টানেন।

তিনি বলেন, ‘পুতিন বা ট্রাম্পের কর্মকা-ের কারে দেশজুড়ে পরিবার ও ব্যবসাপ্রতিষ্ঠানের জ্বালানি বিল ওঠানামা করছে- এতে আমি বিরক্ত।’এদিকে পাকিস্তানে নির্ধারিত যুদ্ধবিরতি আলোচনা সামনে রেখে স্টারমার দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও ফোনে কথা বলেন।ডাউনিং স্ট্রিট জানায়, দুই সপ্তাহের অস্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় শরিফকে ধন্যবাদ জানান স্টারমার।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code