হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয় বন্যা আশ্রয় কেন্দ্র ঘোষণা
লেখক:
প্রকাশ: ৬ years ago
Manual4 Ad Code
হবিগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জ উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে বন্যা আশ্রয় কেন্দ্র ঘোষণা করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) সকালে এ ঘোষণা দেয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়- বন্যায় দুর্গত মানুষদের আশ্রয় কেন্দ্র হিসেবে নবীগঞ্জ উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষ ব্যতীত সবগুলো কক্ষ হিসেবে নির্ধারণ করা হোক। যেখানে যে কোন বন্যা দুর্গত পরিবার থাকতে পারবে। এছাড়া সকল ধরণের তথ্য শিক্ষা অফিসে প্রেরণের জন্য প্রধান শিক্ষকদের নির্দেশ দেয়া হয়।
এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী সাইফুল ইসলাম স্বাক্ষতির এক পত্রে প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশনা দেয়া হয়েছে।