চারবার কমার পর বাড়লো জেট ফুয়েলের দাম

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago
Ctg Jet fuel তেল বিমান

Manual1 Ad Code

ডেস্ক নিউজ: পর পর চার মাস জেট ফুয়েলের দাম কমানোর পর এবার ৬ টাকা বাড়লো। অভ্যন্তরীণ গন্তব্যের জন্য উড়োজাহাজের জ্বালানির দাম লিটারপ্রতি ১১২ টাকা থেকে ৬ টাকা বাড়িয়ে ১১৮ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। পাশাপাশি আন্তর্জাতিক গন্তব্যের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ৮৫ সেন্ট থেকে ৫ সেন্ট বাড়িয়ে ৯০ সেন্ট করা হয়েছে।

Manual4 Ad Code

আজ রাত ১২টার পর অর্থাৎ আগামীকাল ১০ ফেব্রুয়ারি থেকে এই দাম কার্যকর হবে। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

সবশেষ ২০ জানুয়ারি জেট ফুয়েলের দাম অভ্যন্তরীণ গন্তব্যের জন্য ১১২ টাকা প্রতি লিটার নির্ধারণ করা হয়েছিল।

Manual8 Ad Code

এর আগে গত সেপ্টেম্বরে জেট ফুয়েলের লিটারপ্রতি দাম ছিল ১২৫ টাকা। অক্টোবরে এসে তা ৫ টাকা বেড়ে হয় ১৩০ টাকা, নভেম্বরে তা আরও ৫ টাকা কমিয়ে ১২৫ টাকা, ডিসেম্বরে আরও কমিয়ে হয় ১২১ টাকা, আর জানুয়ারিতে আরও কিছুটা কমিয়ে ১১২ টাকা করা হয়েছিল।

Manual1 Ad Code

প্রসঙ্গত, প্রতি মাসেই বিপিসি আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিলিয়ে জেট ফুয়েলের দাম সমন্বয় করে থাকে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code