যুক্তরাষ্ট্রের দক্ষিণ উপকূলে ভয়ঙ্কর ঝড়ের আঘাত

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

নিউজ ডেস্কঃ  যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় উপকূলে তীব্র ঝড় আঘাত হেনেছে। এতে অন্তত একজনের প্রাণহানি এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। ঝড়ের তাণ্ডবে উপড়ে গেছে গাছপালা, বাড়িঘর ধ্বংস হয়েছে এবং যানবাহন উল্টে গেছে।

Manual1 Ad Code

উপসাগরীয় উপকূল সংলগ্ন ফ্লোরিডা, মিসিসিপি, আলাবামা ও লুইজিয়ানার লাখ লাখ লোক ঝড়ের তাণ্ডবের শিকার হয়েছে। সেইন্ট ল্যান্ড্রি পারিশ এলাকায় ভয়ঙ্কর ঝড়ের আঘাতে এক ব্যক্তি মারা গেছে এবং অন্তত সাতজন আহত হয়েছেন। সড়কে অনেক গাড়ি উল্টে গেছে। স্থানীয় কর্তৃপক্ষ এ কথা জানায়।

Manual1 Ad Code

একটি গাছ উপড়ে কাড্য পারিশ এলাকার ভ্রাম্যমাণ ঘরের ওপর পড়লে এটি আংশিক ধ্বংস হয় এবং ৪৮ বছর বয়সী এক ব্যক্তি মারা যান।

Manual5 Ad Code

এদিকে আবহাওয়া বিভাগ প্রবল বৃষ্টিপাতের বিষয়ে সতর্ক করেছে। এতে আকস্মিক বন্যা দেখা দেয়ারও আশঙ্কা রয়েছে বলে জানানো হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code