জিএম কাদের কেন রিজভীর মতো কথা বললেন বোধগম্য নয়: তথ্যমন্ত্রী

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বাংলাদেশ আর শ্রীলঙ্কা এক জিনিস নয়। বাংলাদেশ আজ পর্যন্ত বৈদেশিক ঋণের একটি কিস্তি পরিশোধ করার ক্ষেত্রেও দেরি করেনি, সময় মতো ঋণ পরিশোধ করার ক্ষেত্রে উন্নয়নশীল দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান সবার ওপরের দিকে। জি এম কাদের সাহেব (জাতীয় পার্টির চেয়ারম্যান) শিক্ষিত মানুষ বলে জানতাম। তিনি কেন বিএনপির রিজভীর মতো কথা বললেন, কিংবা অশিক্ষিত, মূর্খের মতো কথা বললেন- সেটি আমার বোধগম্য নয়। শুক্রবার (১৫ জুলাই) বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী। এর আগে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code