কক্সবাজারের সৌন্দর্যে ৪ দেশের পর্যটকরা মুগ্ধ

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট:পূর্বদিকে পাহাড় আর পশ্চিমে পৃথিবীর দীর্ঘতম সমুদ্রসৈকত। কক্সবাজারে নরম বালু মাড়িয়ে এগিয়ে গেলে সমুদ্রের ঢেউয়ের গর্জন, সঙ্গে হিমেল হাওয়া। এমন মনোমুগ্ধকর পরিবেশ দেখে উচ্ছ্বসিত ভুটানের ট্যুরিজম বিভাগের কর্মকর্তা কেজাং চোদেন। নৈসর্গিক সৌন্দর্যের সমুদ্রসৈকত দেখে তার মতো অভিভূত নেপালের ট্যুর অপারেটর তিলক ছত্রিও। চার দেশের পর্যটন খাতের প্রায় ৯৭ জন প্রাণবন্ত হয়ে উপভোগ করেছেন সূর্যাস্তের মুহূর্ত। তবে সূর্য ঢোবার পর কক্সবাজারে পর্যটকদের জন্য আর কোনও বিনোদনের ব্যবস্থা নেই দেখে বিরক্তি প্রকাশ করেছেন তারা।

আঞ্চলিক পর্যায়ে বাংলাদেশের পর্যটন আকর্ষণের প্রচারে জন্য মুজিব’স বাংলাদেশ ট্যুরিজম প্রোমোশন অ্যান্ড বিটুবি এক্সচেঞ্জ প্রোগ্রামের আয়োজন করেছিল বাংলাদশে ট্যুরিজম বোর্ড। এই আয়োজনে অংশ নিতে নেপাল থেকে ১২ জন, ভুটান থেকে ১৪ জন, শ্রীলঙ্কা থেকে ১৯ জন এবং ভারত থেকে ৫২ জন ট্যুর অপারেটর আসেন।

Manual6 Ad Code

আয়োজনের দ্বিতীয় দিনে ২৭ মে চারটি দেশ থেকে আসা ট্যুর অপারেটরদের সঙ্গে বাংলাদেশের ১২৫ জন স্টেক হোল্ডারের বিজনেজ টু বিজনেজ (বিটুবি) মিটিং অনুষ্ঠিত হয়। ১৪ জুন ৪ দেশের ট্যুর অপারেটর ও পর্যটন খাত-সংশ্লিষ্টতের পর্যটন রাজধানীখ্যাত কক্সবাজারে ভ্রমণে নেওয়া হয়।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code