দাম্পত্য সম্পর্ক যেভাবে হার্ট সুস্থ রাখে

লেখক:
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

ডেস্ক নিউজ: হার্টের অসুখের মূলে জীবনযাপনে অনিয়ম, দুশ্চিন্তা-অবসাদ থেকে রক্তচাপ কমবেশি হওয়া, নেশাজাতীয় দ্রব্য সেবন ও পান। দাম্পত্য জীবনে যারা সুখী নয়, তাদের অবসাদ গ্রাস করে কখনো কখনো মাদকের দিকেও ধাবিত করে। ২০১০ সালে আমেরিকান জার্নাল অব কার্ডিওলজিতে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, যেসব পুরুষ সপ্তাহে অন্তত দুবার যৌনমিলন করে, তাদের হৃদরোগের ঝুঁকি; যারা মাসে একবার যৌনমিলন করে তাদের অপেক্ষা অনেক কম। ২০১২ সালে প্রকাশিত আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের এক প্রবন্ধে জানা যায় যে, স্বামী-স্ত্রীর দাম্পত্য সম্পর্কের সঙ্গে হার্টঅ্যাটাকের শতকরা ১ ভাগেরও কম সম্পর্ক বিদ্যমান ও শারীরিক মেলামেশা হৃদরোগীদের জন্য নিরাপদ।

Manual7 Ad Code

স্বামী-স্ত্রীর মেলামেশা একটি ভালো অ্যারোবিক ব্যায়াম, যা হৃদযন্ত্র ভালো রাখে। আমেরিকান কলেজ অব স্পোর্টসের মতে, অ্যারোবিক ব্যায়াম হলো, যে ব্যায়াম শরীরের বড় বড় মাংশপেশিগুলো ব্যবহার করা হয় নিয়মিত ও ছন্দাকারে।

Manual5 Ad Code

অ্যারোবিক ব্যায়াম ওজন কমায়। ফলে ডায়াবেটিস কমায় বা প্রতিরোধ করে ও হার্টঅ্যাটাকের ঝুঁকি কমায়। যেহেতু মেলামেশা একটি অ্যারোবিক ব্যায়ামের মতো, তাই পরিমিত দাম্পত্য সম্পর্ক উচ্চরক্তচাপ কমায়, বিশেষত মেয়েদের ক্ষেত্রে রক্তচাপ বেশি কমায়।  নারীদের অর্গাজমে অক্সিটোসিন নামক হরমোন বের হয়, যা শরীরের রক্ত নালি প্রসারিত করে। ফলে সরাসরি রক্তচাপ কমে। যৌনকর্ম মানসিক প্রশান্তি আনে, মানসিক দুশ্চিন্তা ও অস্থিরতা দূর করে এবং মানসিক চাপ কমায়।

 

Manual8 Ad Code

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code