এক সপ্তাহে করোনা সংক্রমণ কমেছে ১৬ শতাংশ: ডব্লিউএইচও

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ  বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারির প্রকোপ কমতে শুরু করেছে।  গত সপ্তাহে এ ভাইরাস সংক্রমণের হার ১৬ শতাংশ কমেছে। মঙ্গলবার রাতে সংস্থাটি এ তথ্য জানিয়েছে। খবর গার্ডিয়ানের।

Manual1 Ad Code

 

গত রোববার থেকে পূর্ববর্তী এক সপ্তাহের তথ্য বিশ্লেষণ করে ডব্লিউএইচও জানিয়েছে, গত সপ্তাহে মৃত্যুর হারও ১০ শতাংশ কমেছে। এ সময়ের ব্যবধানে মারা গেছেন ৮১ হাজার এবং আক্রান্ত হয়েছেন প্রায় ২৭ লাখ মানুষ।

Manual5 Ad Code

 

ডব্লিউএইচও আরও জানায়, বিশ্বের ছয়টি অঞ্চলের মধ্যে পাঁচটিতে করোনার সংক্রমণ কমেছে। এর মধ্যে আফ্রিকায় ২০ শতাংশ, পশ্চিম প্রশান্তমহাসাগরীয় অঞ্চলে ২০ শতাংশ, ইউরোপে ১৮ শতাংশ, আমেরিকায় ১৬ শতাংশ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় ১৩ শতাংশ সংক্রমণ কমেছে।

 

Manual7 Ad Code

তবে পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলে করোনার সংক্রমণ ৭ শতাংশ বেড়েছে বলে জানায় সংস্থাটি।

 

Manual2 Ad Code

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিস্টেম সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, বুধবার মধ্যরাত পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ কোটি ৯৭ লাখ ২৯ হাজার ৫৭৯ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ২৪ লাখ ২৪ হাজার ৮৯৭ জনের।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code