ট্যাংক পাঠানোর বিষয়ে জার্মানির কোনও প্রতিশ্রুতি নেই: ইউক্রেন

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইউক্রেনে ট্যাংক পাঠানোর বিষয়ে জার্মানির কোনও অঙ্গীকার বা প্রতিশ্রুতি নেই। সোমবার একটি জার্মান সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।
জার্মানির এআরডি পাবলিক ব্রডকাস্টারের সঙ্গে আলাপকালে দিমিত্রো কুলেবা বলেন, এ ধরনের কোনও সিদ্ধান্ত এখনও আসেনি। কোনও প্রতিশ্রুতি নেই। তবে আমরা এটি নিয়ে কাজ করছি।
তিনি বলেন, ইউক্রেন বুঝতে পারছে না কেন জার্মানি ট্যাংক না দিয়ে কামান সরবরাহ করছে।

Manual8 Ad Code

দিমিত্রো কুলেবা বলেন, এখন পর্যন্ত জার্মানি থেকে আইরিস-টি সিস্টেমের প্রকল্প রয়েছে, এটি মূলত বিমান বিধ্বংসী অস্ত্র। চিতা ট্যাংকগুলোও বিমান বিধ্বংসী অস্ত্র। কিন্তু এই মুহুর্তে আমি যতদূর জানি, এই তালিকায় কোনও ট্যাংক নেই। এটা খুবই খারাপ হয়েছে।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code