জমজমাট লড়াই বাংলাদেশের

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট: সাফ চ্যাম্পিয়নশিপে প্রথম ম্যাচের প্রথমার্ধে জমজমাট লড়াই উপহার দিয়েছে বাংলাদেশ। এই অর্ধে লেবাননকে গোল করতে দেয়নি। বরং তাদের বিপক্ষে চোখ রাঙানি দিয়ে খেলছে। বিরতির আগ পর্যন্ত দুই দলই আক্রমণ প্রতি আক্রমণনির্ভর ফুটবল উপহার দিয়েছে। কেউ গোলের দেখা পায়নি যদিও। স্কোরলাইন গোলশূন্য রেখে বিরতিতে গেছে দুই দল।

Manual8 Ad Code

বেঙ্গালুরুর শ্রী কান্তীরাভা স্টেডিয়ামে লেবাননের আক্রমণাত্মক ফুটবলের বিপরীতে বাংলাদেশ রক্ষণ জমাট করে খেলেছে। পাশাপাশি প্রতিপক্ষের অ্যাটাকিং থার্ডে গিয়ে ভীতিও ছড়িয়েছে। ম্যাচঘড়ির ১৫ মিনিটে লেবানন প্রথম সুযোগটি পায়। করিম দারউইচের বক্সের বাইরে থেকে নেওয়া শট অল্পের জন্য পোস্টের বাইরে দিয়ে গেছে।

২১ মিনিটে সবচেয়ে ভালো সুযোগটি নষ্ট করে বাংলাদেশ। ফয়সাল আহমেদ ফাহিমের ডান প্রান্তের ক্রসে সুমন রেজা হেড করার আগেই গোলকিপার হাত দিয়ে সেটি প্রতিহত করলে পাওয়া হয়নি। পরের মিনিটে জামালের দূরপাল্লার শট গোলকিপার তালুবন্দি করেছেন।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code