ইহুদিদের ভুল ভাঙতে হিব্রুতে কোরআন অনুবাদ করছে মিসর

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ 

Manual7 Ad Code

হিব্রু ভাষায় পবিত্র কোরআন শরীফ অনুবাদের উদ্যোগ নিয়েছে মিসর। মুসলিম এ ধর্মগ্রন্থ নিয়ে ইহুদি প্রাচ্যবিদরা আগে ভুল ব্যাখ্যা দেওয়ায় মিসর এ উদ্যোগ নিয়েছে।

Manual6 Ad Code

মিসরের প্রতিভা ও বৃত্তি বিষয়ক (এনডোমেন্ট) মন্ত্রণালয় স্থানীয় সময় বুধবার এ প্রকল্প গ্রহণের কথা জানায়। খবর আরব নিউজের।

Manual1 Ad Code

এক সংবাদ সম্মেলনে মিসরের ওই মন্ত্রণালয় জানায়, হিব্রু ভাষায় আগে ইহুাদরা পবিত্র কোরআনের যে অনুবাদ করেছে, তাতে অনেক ভুল আছে।

Manual6 Ad Code

এ কারণে তারা ইহুদিদের ভুল ভাঙার জন্য এবার সঠিক তথ্যসহ হিব্রু ভাষায় পবিত্র কোরআন অনুবাদের উদ্যোগ নেওয়া হয়েছে।

মিসরের এ সরকারি প্রকল্পের সঙ্গে যুক্ত মোহাম্মদ মোক্তার গোমা বলেন, আমরা বেশ উদ্বেগের সঙ্গে লক্ষ করেছি-আগের হিব্রু ভাষায় অনুবাদ করা কোরআন শরীফে অনেক ভুল ব্যাখা দিয়েছেন ইহুদি প্রাচ্যবিদরা।

এ কারণে বিশ্বের ১ কোটি ৪০ লাখ হিব্রুভাষী ইহুদির মাধ্যে পবিত্র কোরআনের সঠিক বাণী পৌঁছে দেওয়ার জন্য মিসর এ উদ্যোগ নিয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code