ওআইসি বিশ্বাসযোগ্যতা হারিয়েছে: ভারত

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: মুসলিম দেশগুলোর জোট ওআইসি বিশ্বাসযোগ্যতা হারিয়েছে বলে অভিযোগ করেছে ভারত। মঙ্গলবার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি এমন অভিযোগ করেছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

Manual6 Ad Code

প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরে ওআইসি মহাসচিব হুসাইন ব্রাহিম ত্বহার সফর এবং ভারত অধিকৃত জম্মু ও কাশ্মির নিয়ে তার মন্তব্যের জন্য তীব্র নিন্দা জানিয়েছে দিল্লি।

Manual4 Ad Code

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এ অঞ্চলে হস্তক্ষেপের কোনও অধিকার ওআইসির নেই।

হুসাইন ব্রাহিম ত্বহার আজাদ কাশ্মির সফরের প্রতিক্রিয়ায় অরিন্দম বাগচি বলেন, ‘ওআইসি এবং এর মহাসচিবের ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং হস্তক্ষেপের যে কোনও প্রচেষ্টা সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য।

তিনি বলেন, ওআইসি ইতোমধ্যেই এই ইস্যুতে ‘সুস্পষ্টভাবে সাম্প্রদায়িক, পক্ষপাতদুষ্ট এবং বাস্তবিকভাবে ভুল পদ্ধতি’ গ্রহণ করে তার ‘বিশ্বাসযোগ্যতা’ হারিয়েছে।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code