ইংল্যান্ডের চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে রুট

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট:

টেস্টের পর ইংল্যান্ডের সাদা বলের ফরম্যাটে কোচের দায়িত্ব নিয়ে চমক রেখে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা করেছে ব্রেন্ডন ম্যাককালাম। ফেব্রুয়ারিতে হতে যাওয়া এই টুর্নামেন্টের জন্য ইংল্যান্ডের ওয়ানডে স্কোয়াডে ডাকা হয়েছে জো রুটকে। ভারতের বিপক্ষে ৫০ ওভারের সিরিজেও আছেন তিনি।

Manual1 Ad Code

৩৪ বছর বয়সী রুট বিশ্বের এক নম্বর র‌্যাঙ্কিংধারী টেস্ট ব্যাটার হিসেবে ২০২৪ সাল শেষ করতে যাচ্ছেন। সাদা পোশাকে ছয় সেঞ্চুরিতে ৫৫.৫৭ গড়ে ১৫৫৬ রান করে এই বছর রাঙিয়েছেন তিনি। তবে এক বছরেরও বেশি সময় ধরে সাদা বলের ক্রিকেটে নেই রুট। গত বছরের অক্টোবরে ভারতে বিশ্বকাপ শিরোপা ধরে রাখার মিশন থেকে ছিটকে পড়ার পর আর খেলেননি রঙিন পোশাকে।

Manual7 Ad Code

রুটের টেস্ট অধিনায়ক বেন স্টোকসকেও ডাকার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু গত সপ্তাহে হ্যামিল্টনে নিউজিল্যান্ডের কাছে ৪২৩ রানে টেস্ট হারের ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পান এই অলরাউন্ডার।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code