বিশ্বকাপ থেকে রোনালদোর অশ্রুসিক্ত বিদায়

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

স্পোর্টস ডেস্ক: বয়সটা ৩৭, তাই কাতারে নিজের ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলতে এসেছিলেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু গ্রুপ পর্বের ম্যাচে শুরুর একাদশে থাকলেও, নকআউট পর্বে শেষ ষোলোর পর কোয়ার্টার ফাইনালেও রোনালদোর জায়গা হয় সাইডবেঞ্চে। এই তারকাকে ছাড়া আগের ম্যাচে সুইজারল্যান্ডকে উড়িয়ে দিলেও এবার আফ্রিকার সিংহ মরক্কোর কাছে হেরে গেল পর্তুগিজরা। ফলে নিজের শেষ বিশ্বকাপে অশ্রুসিক্ত চোখে বিদায় নিতে হলো পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকাকে।

Manual5 Ad Code

শনিবার (১০ ডিসেম্বর) দোহার আল থুমামা স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে শুরুর একাদশে ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়াই মাঠে নেমেছিল পর্তুগাল। কিন্তু ম্যাচের ৪২তম মিনিটে ইউসেফ এন-নাসেরির হেড থেকে দুর্দান্ত এক গোলে এগিয়ে যায় মরক্কো। দলের পিছিয়ে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছিলেন না সিআর৭।

ফলে দ্বিতীয়ার্ধের ৫১তম মিনিটে কোচ ফার্নান্দো সান্তোস রোনালদোকে মাঠে নামান। কিন্তু পর্তুগালের একের পর এক আক্রমণ প্রতিহত করে শেষ পর্যন্ত ইতিহাস গড়ে আফ্রিকান দলটি। প্রথম আফ্রিকান দেশ হিসেবে কাতার বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিলো আটলাস লায়ন্সরা। যার কারণে চোখের জলে বিদায় নিলেন রোনালদো।

Manual3 Ad Code

২০১৬ সালে পর্তুগালকে ইউরো জেতানো রোনালদো নিজের পঞ্চম বিশ্বকাপে অনেক আশা নিয়ে এসেছিলেন। দলে প্রতিভাবান ফুটবলারে পরিপূর্ণ হওয়ায় বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরার স্বপ্ন দেখছিলেন তিনি। কিন্তু মাঠের বাইরের নানা বিতর্ক ও মাঠে ঠিকভাবে নিজেকে মেলে ধরার সুযোগ না পেয়ে বিদায় নিলেন রোনালদো।

Manual2 Ad Code

রোনালদো তার ক্যারিয়ারে মোট ৫টি বিশ্বকাপে ২২টি ম্যাচে পর্তুগালকে প্রতিনিধিত্ব করেছেন। যেখানে ৮টি গোলও করেছেন এই স্ট্রাইকার। তবে বয়সের ভারের সাথে সাথে সোনালি ট্রফি জয়ের জন্য সবকিছুই যেন নিমিষেই মাটিতে মিশে গেল।

Manual8 Ad Code

আগামী ২০২৬ বিশ্বকাপের সময় রোনালদোর বয়স হবে ৪১ বছর। এই বয়সে স্বাভাবিকভাবে কোনো ফুটবলার বিশ্বকাপে খেলেন না। কিন্তু ফিটনেসের ওপর আলাদা নজর দেওয়া এই তারকা যদি চান তাহলে অসম্ভব নয় কিছুই।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code