আইসিসির মাস সেরার দৌড়ে শাহিন আফ্রিদি

লেখক: Shiuly
প্রকাশ: ২ years ago
এপ্রিল মাসের সেরা পারফর্মার নির্বাচিত করার জন্য তিনজনকে মনোনয়ন দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। পাকিস্তানি পেসার শাহিন আফ্রিদির সঙ্গে এই তালিকায় জায়গা পেয়েছেন সহযোগী দুই দেশের দুই ক্রিকেটার। তারা হলেন, নামিবিয়ার অধিনায়ক জেরার্ড এরাসমাস ও সংযুক্ত আরব আমিরাতের মোহাম্মদ ওয়াসিম।

Manual6 Ad Code

নিউজ ডেস্ক: গত মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত বোলিং বলেছেন আফ্রিদি। বৃষ্টিতে পণ্ড হওয়া সিরিজের প্রথম ম্যাচে ১ উইকেট নেন এই পেসার। দ্বিতীয় ম্যাচে ১৩ রান ৩ উইকেট নিয়ে পাকিস্তানের জয়ে ম্যাচসেরা হন তিনি।

Manual2 Ad Code

তৃতীয় ম্যাচে ৩৭ রান দিয়ে কোনো উইকেট পাননি এবং চতুর্থ ম্যাচ খেলেননি। তবে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ৩০ রানে ৪ উইকেট নিয়ে আবার ম্যাচসেরা আফ্রিদি। সেই ম্যাচ জিতে সিরিজ ২-২-এ ড্র করে পাকিস্তান। এমন পারফরম্যান্সে জায়গা পেলেন মাস সেরার দৌড়ে।

Manual2 Ad Code

ওয়াসিম গত মাসে এসিসি প্রিমিয়ার কাপে দারুণ ব্যাটিং করেছেন। আসরের ফাইনালে তিনি ৬ চার ও ৭ ছয়ে ৫৬ বলে করেছেন ১০০ রান। এর আগে আরোও তিনটি চল্লিশোর্ধ্ব ইনিংস খেলেছেন এই আসরে।

Manual6 Ad Code

ওমান সফরে ব্যাট ও বল হাতে দারুণ ভূমিকা রেখেছেন নামিবিয়ার অলরাউন্ডার এরাসমাস। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দুটি ম্যাচে তিনি ম্যাচসেরার পুরস্কার জিতেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code