আমি নিশ্চিত ছিলাম, ভারত ফাঁসবেই: শোয়েব আখতার

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

স্পোর্টস ডেস্কঃ 

Manual5 Ad Code

নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটে হেরেছে ভারত। এ যেন প্রথম ম্যাচের পুনঃসম্প্রচার।

 

 

পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেটে হেরে যায় বিরাট কোহলিরা। দুই ম্যাচ হেরে সেমিফাইনালের আগেই বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় তারা। অথচ ফেবারিট হিসেবেই মানা হচ্ছিল তাদের।

Manual7 Ad Code

অথচ টুর্নামেন্ট শুরুর আগে মওকা মওকা বিজ্ঞাপনে ভারতীয় টিভি চ্যানেল সয়লাব ছিল। বর্তমানসহ ভারতের সাবেক তারকারা ফেসবুক-টুইটার-ইনস্টাগ্রামে সরব ছিলেন।

Manual4 Ad Code

এ নিয়ে পাকিস্তানের সাবেক গতি তারকা শোয়েব আখতারের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়েছিলেন ভারতের সাবেক স্পিনার হরভজন সিং।

সেসব বির্তককে গায়ে না মেখে কোহলিদের ব্যর্থতার কারণ খুঁজেছেন শোয়েব আখতার।

তিনি নাকি আগেই জানতেন, এমনটা চলতে থাকলে ভারত ফেঁসে যাবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে।

তার মতে, ভারতীয় তারকারা মাঠে খেলার চেয়ে ইনস্টাগ্রামে খেলতে বেশি আগ্রহী। যে কারণে মাঠে মন সংযোগ হারাচ্ছেন তারা। ব্যাটে-বলে মিলছে না।

এ স্পিডস্টার বলেন, ‘যা হওয়ার কথা, সেটাই হয়েছে। খুব বাজে খেলেছে ভারত। মনে হচ্ছিল, ভারত ম্যাচ খেলতেই আসেনি, শুধু নিউজিল্যান্ডই খেলতে এসেছে। ওদের গণমাধ্যমগুলো ওদের ওপর যে চাপ দিচ্ছিল, যেসব কথা বলা হচ্ছিল, আমি নিশ্চিত ছিলাম, ওরা ফাঁসবেই। আর সেটাই হয়েছে। ভারতের বোলিং বিভাগ যথেষ্ট দুর্বল ছিল।’

পরের ম্যাচে জয়ের জন্য কোহলিদের পরামর্শ দিয়ে শোয়েব বলেন, ‘ভারতের বোলিং বিভাগকে ঠিক করতে হবে। ইনস্টাগ্রামে ক্রিকেট খেলা ছেড়ে দিয়ে মাঠে খেলা শুরু করতে হবে।

Manual5 Ad Code

কোহলিদের উদ্দেশে শোয়েব আরো বলেন, ‘দয়া করে নিজেদের মনোযোগ ধরে রাখো। এটা একটা প্যাশন, ফ্যাশন নয়। যেমন বোলিং বিভাগ তোমরা নিয়ে এসেছ, তাতে ম্যাচ জেতা কষ্টকর।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code