চ্যালেঞ্জ মনে করছেন বাংলাদেশের কোচ

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

ডেস্ক নিউজ: সাফ চ্যাম্পিয়নশিপে প্রথমবার অংশ নিচ্ছে ফিফা র‌্যাঙ্কিংয়ে ৯৯তম স্থানে থাকা লেবানন। ‘বি’ গ্রুপে শীর্ষ বাছাই দল তারা। একই গ্রুপে আরও রয়েছে বাংলাদেশ, মালদ্বীপ ও ভুটান। বুধবার দিল্লিতে হওয়া ড্র শেষে এই গ্রুপকে বেশ চ্যালেঞ্জিং মনে করছেন বাংলাদেশের কোচ হাভিয়ের কাবরেরা।

বাফুফে ভবনের সামনে সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপিং নিয়ে আলাপকালে বাংলাদেশের স্প্যানিশ কোচ কাবরেরা বলেছেন, ‘এটা চ্যালেঞ্জিং গ্রুপ। আমরাও প্রত্যাশা করছিলাম… দুটি গ্রুপই কঠিন। ফিফা র‌্যাঙ্কিংয়ের সবচেয়ে ওপরে থাকা লেবাননকে গ্রুপে পেয়েছি, কিন্তু ড্র নিয়ে আমাদের মনোভাব ইতিবাচক। বিশ্বাস করি, নিজেদের পর্যায়ের পারফর্ম করতে পারলে আমাদের লক্ষ্য অর্জনে সুযোগ থাকবে।’

Manual1 Ad Code

ভারতের বেঙ্গালুরুতে ২১ জুন থেকে ৪ জুলাইয়ের সাফে সেমিফাইনালে চোখ কাবরেরার, ‘আবারও বলছি, আমরা ম্যাচ বাই ম্যাচ যেতে চাই। প্রথমে সেমিফাইনালে উঠতে চাই। ড্র নিয়ে আমরা খুশি। দুটি গ্রুপই শক্তিশালী এবং চ্যালেঞ্জিং। কিন্তু আমরা নিজেদের ওপর বিশ্বাস ধরে রাখবো। ইতিবাচক থাকবো এবং লক্ষ্য অর্জনের আশা রাখবো।’

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code