হ্যাটট্রিক করেই সমালোচনার জবাব দিলেন রোনালদো

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code

স্পোর্টস ডেস্কঃ গত সপ্তাহে চ্যাম্পিয়ন লিগ থেকে ছিটকে যাওয়ার পর নানা সমালোচনার তীর ছোড়া হয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর দিকে। এবার মাঠে নেমেই সমালোচকদের ভালোই জবাব দিলেন সিআর সেভেন। ম্যাচের প্রথম ৩২ মিনিটের মধ্যেই হ্যাটট্রিক তুলে নিলেন জুভেন্টাস ফরেয়ার্ড। এই সুবাদে সিরি আ’র ম্যাচে ক্যালিয়ারির বিপক্ষে ৩-১ গোলে জয় তুলেছে সাদা-কালোরা।

Manual4 Ad Code

রবিবার রাতে ক্যারিয়ারের ৫৭তম হ্যাটট্রিকটি পূর্ণ করলেন পর্তুগীজ মহাতারকা। ইতালিয়ান দলটির হয়ে এটি তার তৃতীয়।

ম্যাচের ১০ মিনিটের মাথায় হুয়ান কুয়াদরাদোর কর্নারে লাফিয়ে হেডে গোলে প্রথম গোলের দেখা পান রোনালদো। এরপরই ২৫ মিনিটের পেনাল্টি থেকে দ্বিতীয় গোল তুলে নেন তিনি। পরের গোলের জন্য বেশি সময় অপেক্ষায় করতে হয়নি তাকে। ঠিক ৭ মিনিট পরে ৩২ মিনিটে তৃতীয় গোল করে পূর্ণ হয় সিআর সেভেনের হ্যাটট্রিক।

Manual7 Ad Code

বিরতির পর জুভেন্টাস অনেক চেষ্টা করেও আর কোনো গোল পায়নি।

Manual2 Ad Code

এর আগে রিয়াল মাদ্রিদ ছেড়ে ইতালিতে যাওয়ার পর ২০২০ সালের জানুয়ারিতে ক্যালিয়ারির বিপক্ষেই প্রথম হ্যাটট্রিক করেছিলেন রোনালদো।

জুভেন্টাসের হয়ে চ্যাম্পিয়নস লিগে অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে একটি হ্যাটট্রিক করেছিলেন পর্তুগীজ অধিনায়ক।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code