আর্জেন্টিনা জাতীয় দলের খেলোয়াড় মোহামেডানে

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

স্পোর্টস ডেস্কঃ 

Manual5 Ad Code

আবাহনী-মোহামেডানের মতো ক্লাবগুলো অতীতে বিদেশি খেলোয়াড় আনতে কখনো উপমহাদেশের বাইরে পা বাড়ায়নি। এবার তার ব্যতিক্রম হতে যাচ্ছে। মোহামেডানে খেলতে আসছেন আর্জেন্টিনা জাতীয় দলের দুই তারকা ডিফেন্ডার গঞ্জালো পেইলাত ও স্ট্রাইকার হোয়াকিম মেনেনি। তারা এ মুহূর্তে বিশ্ব হকির দুই সেরা খেলোয়াড়।

 

 

Manual4 Ad Code

পেইলাত ও মেনেনি আগামী ১৪ নভেম্বর ঢাকায় আসবেন। ১৭ নভেম্বর আবাহনীর বিপক্ষে প্রথম পর্বের শেষ ম্যাচ দিয়েই মাঠে নামবেন দুই আর্জেন্টাইন তারকা। চলমান হকি লিগের সুপার সিক্সসহ  মোহামেডান মোট ৬টি ম্যাচে তাদের পাবে।

বিষয়টি নিশ্চিত করে মোহামেডান হকি দলের ম্যানেজার আরিফুল হক প্রিন্স বলেন, আগেই টিকিট বুকিং করা ছিল। আজ  তারা বাংলাদেশের ভিসা পেয়েছেন। ১৪ তারিখে তারা ঢাকায় আসবেন। মূলত সুপার সিক্সের জন্যই তাদের ঢাকা আনা।

Manual6 Ad Code

এর আগে ১৭ তারিখে আবাহনীর বিপক্ষে ম্যাচটি খেলবেন তারা। লিগে মোহামেডান এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে সবগুলোতেই জয় পেয়েছে । শিরোপাপ্রত্যাশী মেরিনার ইয়াংস আর আবাহনীও সবগুলো ম্যাচেই জয় পেয়েছে।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, আবাহনীও পেইলাত ও মেনেনিকে পাওয়ার চেষ্টা করেছিল। এমন খেলোয়াড়দের কোনো দলই-বা না পেতে চায়!

পেইলাতকে বিশ্ব হকির অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে ধরা হয়। ২০১১ সালে আর্জেন্টিনা জাতীয় দলে অভিষেক, এর ৩ বছর পর ২০১৪ সালে বিশ্বের উদীয়মান সেরা খেলোয়াড়ের মুকুট উঠে তার মাথায়। ক্যারিয়ারজুড়েই রেখেছেন প্রতিভার প্রমাণ। পেনাল্টি কর্নার গোল করতে জুড়ি নেই তার।

স্ট্রাইকার মেনেনিও পেইলাতের মতো আর্জেন্টিনা জাতীয় দলের নিয়মিত স্ট্রাইকার। ২০১৪ সালে আর্জেন্টিনা জাতীয় দলে অভিষেক হওয়ার পর ম্যাচ খেলেছেন ১১০টি। রিও অলিম্পিকে সোনাজয়ী দলের সদস্য ৩০ বছর বয়সী এই স্ট্রাইকার।

Manual3 Ad Code

আবাহনী-মোহামেডান উভয়ই হকি ফেডারেশনে গঞ্জালো পেইলাত ও স্ট্রাইকার হোয়াকিম মেনেনির নাম জমা দেয়। বিপত্তি এড়াতে দুই খেলোয়াড়ের সম্মতি জানতে আর্জেন্টিনা হকি ফেডারেশনকে বাংলাদেশ হকি ফেডারেশন চিঠি দেয়। পরে ফেডারেশনের মাধ্যমে মোহামেডানের হয়ে খেলার সম্মতি জানান তারা। দুই খেলোয়াড়ের পেছনে ৩০ হাজার ডলারেরও বেশি খরচ হচ্ছে বলে জানা গিয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code