বাংলাদেশকে হারিয়ে সিরিজে এগিয়ে গেলো শ্রীলঙ্কা

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

ডেস্ক নিউজ: কলম্বোতে গত কিছুদিন ধরেই টানা বৃষ্টি। বৃষ্টির প্রভাবে প্রথম ম্যাচে এক ইনিংস হলেও দ্বিতীয় ম্যাচে একটি বলও মাঠে গড়ায়নি। ফলে পুরো সিরিজটি রি-সিডিউল করে স্বাগতিক শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। বৃহস্পতিবার পরিত্যক্ত হওয়া দ্বিতীয় ওয়ানডে মাঠে গড়ালেও তাতে হারের তিক্ত স্বাদ পেয়েছে সফরকারী বাংলাদেশ। বাংলাদেশ নারী ক্রিকেট দলকে ৫৮ রানে হারিয়েছে লঙ্কান দল।

Manual4 Ad Code

নির্ধারিত ৩০ ওভারে বাংলাদেশকে ১৮৭ রানের লক্ষ্য দিয়েছিল স্বাগতিক দল। কঠিন এই লক্ষ্যে খেলতে নেমে ১২৮ রানে থেমেছে বাংলাদেশের ইনিংস।

Manual1 Ad Code

কলম্বোর পি সারা ওভালে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কান দল। পরে দেখা গেলো বাংলাদেশের বোলারদের ছন্নছাড়া বোলিং তাদের উপকারই করেছে। নির্ধারিত ৩০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৬ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। অধিনায়ক চামারি আত্তাপাত্তু সর্বোচ্চ ৬৪ রানের ইনিংস খেলেছেন। এছাড়া হর্ষিতা সামারাবিক্রমার ব্যাট থেকে আসে ৪৫ রানের ইনিংস।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code