ফলপ্রসূ আলোচনায় চীন-যুক্তরাষ্ট্র

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয়ে চলমান দ্বন্দ্ব নিরসনে বৈঠক করেছে চীন-যুক্তরাষ্ট্র। শনিবার চীনের রাজধানী বেইজিংয়ে দুই দেশের শীর্ষ পর্যায়ের নেতাদের মধ্যে গঠনমূলক ও ফলপ্রসূ বৈঠক অনুষ্ঠিত হয়।

Manual1 Ad Code

জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন দেশটির এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ড্যানিয়েল ক্রিটেনব্রিঙ্ক ও চীনের প্রতিনিধি হিসেবে যোগ দেন দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী মা ঝাওজু।
উভয়পক্ষ জানিয়েছে, আলোচনা ফলপ্রসূ হয়েছে। এমনকি, তারা যেকোনো বিষয়ে পরস্পরের সঙ্গে যোগাযোগ বজায় রাখার অঙ্গীকারও করেছে। দুই দেশের শীর্ষ কর্মকর্তাদের পাশাপাশি বিশ্লেষকরা আশা প্রকাশ করেছেন, দুই দেশের এ যোগাযোগ বজায় রাখার অঙ্গীকার বিদ্যমান উত্তেজনা কমিয়ে শান্তি আনার ক্ষেত্রে অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে।

Manual5 Ad Code

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও চীনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে আলোচনা একটি আশাবাদ সৃষ্টি করেছে। তারা আরও বলেছে, দুই পক্ষই নিজেদের মধ্যে সম্পর্ক বাড়ানোর পাশাপাশি বিদ্যমান মতানৈক্য কমানো ও যেকোনো সমস্যা সমাধানের বিষয়ে অকপট, গঠনমূলক ও ফলপ্রসূ আলোচনা করেছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগ থেকে প্রকাশিত এক বিবৃতিতেও আলোচনাকে ফলপ্রসূ ও স্বতঃস্ফূর্ত বলে আখ্যা দেয়া হয়েছে। তারা বলছে, উভয়পক্ষের মধ্যে সরাসরি আলোচনার জন্য উন্মুক্ত যোগাযোগের সুযোগ বজায় রাখার কথা দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলার ইঙ্গিত দেয়।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code