করোনামুক্ত হয়ে বাসায় ফিরলেন বর্ষীয়ান অভিনেতা প্রবীর মিত্র

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন বর্ষীয়ান চলচ্চিত্র অভিনেতা প্রবীর মিত্র। গত ২২ জুন তার শরীরে ভাইরাস শনাক্ত হয়। এরপর থেকে ছিলেন হাসপাতালে। তবে মঙ্গলবার (০৭ জুলাই) সুস্থ হয়ে বাসায় ফিরেছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন প্রবীর মিত্রর বড় ছেলের স্ত্রী সোনিয়া ইসলাম। তিনি বলেন, ‘গত মাসে বাবা আমাদের এক আত্মীয়ের বাসায় ছিলেন। সেখান থেকে বাসায় ফেরার পর ওনার জ্বর আসে, আর বুকে কফ জমে। পরে জানতে পারি ওই আত্মীয়ের বাসার সবাই করোনা পজিটিভ। সঙ্গে সঙ্গে আমাদের বাসায় সবার পরীক্ষা করা হলে শুধু বাবার পজিটিভ আসে। প্রবীর মিত্রর বড় ছেলের স্ত্রী আরো বলেন, ‘রেজাল্ট পাওয়ার সঙ্গে সঙ্গে বাবাকে আমরা হাসপাতালে ভর্তি করি। খুব বেশি খারাপ অবস্থায় যেতে হয়নি। তবে একবার অক্সিজেন সাপোর্ট লেগেছিল। এরপর তিনি সুস্থ হয়ে ওঠেন। মঙ্গলবার ওনাকে বাসায় নিয়ে আসা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code