রণক্ষেত্র ছেড়ে ফ্রান্সে পালালেন রুশ প্যারাট্রুপার

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইউক্রেনে রাশিয়ার আক্রমণে অংশ নেওয়া এক রুশ প্যারাট্রুপার ফ্রান্সে পালিয়েছেন। পাভেল ফিলাতিয়েভ নামের এই রুশ সেনা রবিবার ফ্রান্স পৌঁছে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন। ৩৪ বছর বয়সী এই রুশ সেনা রাশিয়ার ৫৬তম এয়ারবর্ন রেজিমেন্টের সদস্য ছিলেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে। খবরে উল্লেখ করা হয়েছে, ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে আক্রমণ শুরুর পর দুই মাস খেরসন ও মাইকোলাইভে মোতায়েন ছিলেন ফিলাতিয়েভ। পরে চোখে সংক্রমণের জন্য রণক্ষেত্র থেকে তাকে প্রত্যাহার করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code