অস্ট্রেলিয়ার কন্ডিশন কঠিন নয়

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

স্পোর্টস ডেস্কঃ এক বছরের ব্যবধানে দুটি টি ২০ বিশ্বকাপ। সংযুক্ত আরব আমিরাতে ১৪ নভেম্বর শেষ হয়েছে বিশ্বকাপ। অস্ট্রেলিয়ায় পরের আসর বসবে ১৬ অক্টোবর। অধিনায়ক মাহমুদউল্লাহ জানালেন, পেছনের ইতিবাচক বিষয়গুলো নিয়ে সামনে এগিয়ে যাবে বাংলাদেশ।

Manual8 Ad Code

আরেকটি বিশ্বকাপে নিজেদের লক্ষ্য নিয়ে মিরপুর একাডেমি মাঠে শুক্রবার মাহমুদউল্লাহ বলেন, ‘পরিকল্পনা আছে ভালো খেলার। আমি ইতিবাচক চিন্তা করতে পছন্দ করি। শেষ বিশ্বকাপ ও পাকিস্তান সিরিজে আমরা ভালো খেলতে পারিনি। কিন্তু আপনি যদি পুরো বছরটা দেখেন, আমরা ভালো ক্রিকেট খেলেছি। নিজেদের কন্ডিশনে শ্রীলংকা এবং অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজে কিছু ইতিবাচক জিনিস আছে। এর আগেও আমরা ভালোভাবে ফিরেছি। এবারও পারব।’

অস্ট্রেলিয়ার কন্ডিশন কঠিন, মানতে চান না অধিনায়ক। মাহমুদউল্লাহ বলেন, ‘আমি মনে করি, অস্ট্রেলিয়ার কন্ডিশন ভালো। পেস ও বাউন্স থাকে। আমরা কীভাবে খেলব তার ওপর অনেক কিছু নির্ভর করে। আমাদের আরও ভালো ব্যাটিং করতে হবে। বোলিং ভালো হচ্ছে। ধারাবাহিক উন্নতি করতে থাকলে ভালো কিছু অর্জন করতে পারব।’ তিনি বলেন, ‘টি ২০ ক্রিকেটে সব সময় চাপ থাকে। আশাও থাকে। অনেক সময় আমরা পারি। অনেক সময় পারি না।’

Manual4 Ad Code

এদিকে একাডেমি কাপে ৯৬টি একাডেমি অংশ নিচ্ছে। ৫০ ওভারের এই প্রতিযোগিতা দুই স্তরের বিভাগীয় ও জাতীয়। বিভাগীয় রাউন্ডে আট গ্রুপে অংশ নেবে ৯৬ দল। টুর্নামেন্টে এবার ১৭ থেকে ২১ বছর বয়সি ক্রিকেটাররা অংশ নেবেন। ঢাকা মহানগরীতে খেলা শুরু হবে ২১ ডিসেম্বর। ১৬ দল নিয়ে জাতীয় রাউন্ডের খলা হবে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে। কাল টুর্নামেন্টের ট্রফি উন্মোচন হয়েছে বিসিবি একাডেমি ভবনের সামনে। মাহমুদউল্লাহ একাডেমি কাপের প্রয়োজনীয়তা নিয়ে বলেন, ‘জাতীয় দলে ঢোকার আগে একাডেমি দারুণ একটা মঞ্চ। মাঝে দুই বছর করোনার কারণে আয়োজন করা সম্ভব হয়নি। এবার আরও বড় পরিসরে হচ্ছে, এটা খুবই ভালো সুযোগ সবার জন্য।’ তিনি বলেন, ‘পারফর্ম করলে নজরে আসা যায়। কীভাবে পরিকল্পনায় নিজেকে তৈরি করছেন, লক্ষ্য কী? এগুলো গুরুত্বপূর্ণ। অনেক সময় সুযোগ-সুবিধা আসবে, অনেক সময় টিম কম্বিনেশনের কারণে ভালো খেলেও জায়গা হারাতে হতে পারে। এতে হতাশ না হয়ে কষ্ট করে যেতে হবে। শৃঙ্খলা সব সময় গুরুত্বপূর্ণ, শুধু অনুশীলনে হয় না।’

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code