ইংল্যান্ডের পর জিম্বাবুয়ের হয়েও টেস্ট খেলতে যাচ্ছেন ব্যালান্স

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

স্পোর্টস ডেস্ক: জন্মভূমি জিম্বাবুয়ের হয়েই ক্রিকেট খেলা শুরু করেছিলেন গ্যারি ব্যালান্স। খেলেছেন জিম্বাবুয়ের অনূর্ধ্ব-১৯ দলে। পরে ইংল্যান্ডে পাড়ি জমালে সেখানেই সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখতে থাকেন। ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত ইংল্যান্ডের হয়ে ২৩ টেস্ট ও ১৬টি ওয়ানডে খেলেছেন। গত বছর ইয়র্কশায়ার তাকে ছেড়ে দিলে জিম্বাবুয়েতে আবার ফিরে আসেন তিনি।

বাঁহাতি এই ব্যাটার গত মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেকও করেছেন। এবার সাদা পোশাকে জন্মভূমির হয়ে অভিষেক হতে যাচ্ছে তার। আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিম্বাবুয়ের দুই টেস্টের সিরিজের দলে জায়গা পেয়েছেন। তাতে ২০১৭ সালের পর আবার সাদা পোশাকে দেখা যাবে তাকে।

Manual4 Ad Code

অভিজ্ঞদের অনুপস্থিতিতে ১৬ সদস্যের জিম্বাবুয়ে দলে নতুন মুখ রয়েছে অনেক। শন উেইলিয়ামস বুলাওয়ে টেস্ট খেলতে পারবেন না। তার অনুপস্থিতিতে নেতৃত্ব দেবেন ক্রেইগ আরভিন। যিনি তিন বছর পর প্রথম টেস্ট খেলতে নামবেন।

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থাকায় সিরিজে খেলা হচ্ছে না মারকুটে দুই ব্যাটার সিকান্দার রাজা ও রায়ান বার্লের। চোটে রয়েছেন পেসার টেন্ডাই চাতারা ও ব্লেসিং মুজারাবানি।

কুইন্স স্পোর্টস ক্লাবে টেস্ট সিরিজ শুরু হবে আগামী শনিবার। তাতে ১৮ মাস বিরতি দিয়ে লাল বলের ক্রিকেটে ফিরছে আফ্রিকার দেশটি।

Manual4 Ad Code

জিম্বাবুয়ের টেস্ট স্কোয়াড:

Manual6 Ad Code

গ্যারি ব্যালান্স, চামুনোরা চিভাভা, তানাকা চিভাঙ্গা, ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্র্যাডলি ইভান্স, জয়লর্ড গাম্বি, ইনোসেন্ট কাইয়া, তানুনুরওয়া মাকোনি, ওয়েলিংটন মাসাকাদজা, কুদজাই মুনজে, ব্র্যান্ডন মাভুতা, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়ুচি, মিল্টন শুম্বা, ডোনাল্ড তিরিপানো ও তাফাদজোয়া সিগা।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code