আরও দুই দিন হবে ক্রিকেটারদের মেডিক্যাল টেস্ট

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট: অনেকটা নীরবেই শুরু হয়েছে এশিয়া কাপের আগে বাংলাদেশের ফিটনেস ক্যাম্প। প্রথম দিন অবশ্য খুব বেশি ক্রিকেটার দেখা যায়নি। তারকা বেশকয়েকজন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে ব্যস্ত। স্বাভাবিকভাবেই তাদের ছাড়া প্রথম দিনের ক্যাম্প বিবর্ণ লেগেছে। এমনটা চলবে আগামী ৭ আগস্ট পর্যন্ত। ততদিন পুরো দলকে পাওয়া যাচ্ছে না। এই সময়ে বাকিদের নিয়েই স্থানীয় কোচ, ট্রেনাররা কাজ করবেন। তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ এশিয়া কাপে থাকবেন কিনা এখনও নিশ্চিত নয়। তবে চুক্তিবদ্ধ ক্রিকেটার হিসেবে তারা ক্যাম্প করছেন।

Manual4 Ad Code

তাদের বিষয়ে কথা বলতে গিয়ে ক্রিকেট পরিচালনা বিভাগের ডেপুটি ম্যানেজার শাহরিয়ার নাফীস সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘তামিম ও মাহমুদউল্লাহ রিয়াদ আমাদের চুক্তিবদ্ধ খেলোয়াড়। তাই ক্রিকেট অপারেশন্সের দায়িত্ব হচ্ছে সবসময় তাদের সহযোগিতা করা। সেটা কোচের মাধ্যমে হোক, ফ্যাসিলিটির মাধ্যমে কিংবা অনুশীলন; আমরা সেটা করতে প্রতিজ্ঞাবদ্ধ।’

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code