আবারো ওসমানীতে লন্ডনের ফ্লাইট, কোয়ারেন্টাইনে যাত্রীরা

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

নিউজ ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাজ্যে নতুন ধরনের অধিক সংক্রামক করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় ওই দেশ থেকে আসা সব ফ্লাইট বন্ধের সুপারিশের একদিনের মাথায় ফের আরেকটি ফ্লাইট সিলেটে এসে পৌঁছেছে।

Manual2 Ad Code

বৃহষ্পতিবার সকালে বাংলাদেশ বিমানের বিজি-২০২ ফ্লাইটে করে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন ২০৫ জন যাত্রী।

Manual6 Ad Code

সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় মোট ২৩৭ জন যাত্রী নিয়ে সিলেটে নামে বিমানের বিজি-২০২ ফ্লাইট। তবে সিলেট বিমানবন্দরে নামেন ২০৫ জন যাত্রী। বাকি ৩২ জনকে নিয়ে ফ্লাইটটি ঢাকায় চলে যায়।

এদিকে, সিলেটে আসা ২০৫ জনই করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে আসায় সবাইকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগের বিশেষ মেডিকেল টিমের প্রধান ও সিলেট সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও ডা. আহমেদ সিরাজুম মুনীর।

Manual3 Ad Code

সম্প্রতি যুক্তরাজ্যে নতুন ধরনের এবং অধিক সংক্রামক করোনাভাইরাস ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে বুধবার লন্ডন থেকে আসা সব ফ্লাইট বন্ধের সুপারিশ করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। এছাড়া ফ্লাইট বন্ধ না করা পর্যন্ত লন্ডন থেকে দেশে ফেরা যাত্রীদের ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন পালনেরও সুপারিশ করা হয়।

ওই বৈঠক শেষে কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিম বলেন, ব্রিটেনের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে একটি নতুন ধরনের এবং অধিক সংক্রামক করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর পৃথিবীর বিভিন্ন দেশ যুক্তরাজ্যের ভ্রমণের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করছে। এজন্য বাংলাদেশকে সতর্ক হতে বলেছে সংসদীয় কমিটি। তাই লন্ডনগামী সব ফ্লাইট বন্ধের সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code