প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না বলা সেই পোস্ট সরিয়ে নিলেন বিশেষ সহকারী ফয়েজ

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট

 

Manual8 Ad Code

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ সংক্রান্ত যে স্ট্যাটাস দিয়েছিলেন সেই ফেসবুক পোস্ট প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব সরিয়ে ফেলেছেন তিনি। প্রধান উপদেষ্টার বিষয়ে স্ট্যাটাসটি আমার ব্যক্তিগত মতামত দাবি করেন বিশেষ সহকারী।
শুক্রবার বিকেলে এক ফেসবুক পোস্টে এ তথ্য জানান তিনি। এ ছাড়া এ সংক্রান্ত পোস্টও তিনি সরিয়ে ফেলেছেন। তাঁর ফেসবুক আইডির টাইমলাইনে দুপুরে শেয়ার করা সেই পোস্ট আর দেখা যাচ্ছে না।

শুক্রবার বিকেলে নতুন ফেসবুক পোস্টে ফয়েজ আহমদ তৈয়্যব লেখেন–‘ডিসক্লেইমার মাননীয় প্রধান উপদেষ্টা স্যারের বিষয়ে দেওয়া স্ট্যাটাসটি আমার ব্যক্তিগত মতামত। এটাকে নিউজ না করার অনুরোধ জানানো যাচ্ছে। ধন্যবাদ সহ।’

Manual2 Ad Code

 

Manual2 Ad Code

এর আগে বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন ছড়াতে থাকে। পরে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বিবিসিকে জানান, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগের বিষয়টি বিবেচনা করছেন। এরই প্রতিক্রিয়ায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আজ দুপুরে তাঁর অবস্থানের কথা জানিয়েছিলেন। ডেস্ক জেবি

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • ’প্রধান উপদেষ্টা পদত্যাগের বিষয়টি বিবেচনা করছেন’
  • Manual1 Ad Code
    Manual4 Ad Code