কলাম্বিয়ায় বৈষম্যবিরোধী প্রচারণায় হ্যারি-মেগান

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual3 Ad Code

লন্ডন অফিস: বৈষম্য ও সাইবার-হয়রানির বিরুদ্ধে সচেতনতা তৈরিতে একটি প্রচারণায় অংশ নিতে কলাম্বিয়ায় গেছেন ব্রিটিশ রাজপুত্র হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেল। দেশটির প্রথম কৃষ্ণাঙ্গ নারী ভাইস প্রেসিডেন্ট ফ্রান্সিয়া মার্কেজের আমন্ত্রণে শনিবার এই সফরে যান তারা। ফরাসি বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছে।

Manual4 Ad Code

এক সংবাদ সম্মেলনে মার্কেজ বলেন, নারী ও তরুণদের সঙ্গে সাক্ষাৎ করবেন সাসেক্সের ডিউক ও ডাচেস। সাইবার বুলিং, ডিজিটাল জগতে নৃশংসতা ও বৈষম্য প্রতিরোধে সবাইকে সচেতন করতেই এই আয়োজন। দেশটির রাজধানী বোগোটায় একটি বিশ্ববিদ্যালয় ফোরামের ‘দায়িত্বপূর্ণ ডিজিটাল ভবিষ্যৎ’ বিষয়ক আলোচনায় অংশ নিবেন হ্যারি ও মেগান।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এরপর ক্যারিবীয় শহর কার্তাগেনায় যাবেন তারা। সেখানে ১৮ শতকে পালিয়ে আসা ক্রীতদাসদের প্রতিষ্ঠিত গ্রাম স্যান ব্যাসিলিও দা প্যালেঙ্ক পরিদর্শন করবেন।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code