বৃষ্টিভেজা চা-বাগানের মোহনীয় টান: এক কাপ চায়ে হারিয়ে যান সবুজের নেশায়

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual3 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি

বৃষ্টি আর চায়ের মধ্যে এক অদ্ভুত বন্ধন আছে। জানালার পাশে বসে টিনের চালে টুপটাপ বৃষ্টির শব্দ শুনতে শুনতে এক কাপ ধোঁয়া ওঠা চা পান এই অনুভূতির সঙ্গে কি আর কিছু মেলে?

Manual4 Ad Code

তবে এবার ভাবুন, এই বর্ষায় আপনি আছেন চায়ের জনপদ মৌলভীবাজারের চা-বাগানে, চোখের সামনে সবুজের বিস্তার, মাথার ওপর ঝুম বৃষ্টি, আর হাতে ধরা এক কাপ সোনালি চা এই অভিজ্ঞতা নিছক স্বপ্ন নয়, একেবারে সত্যি করে ফেলা যায়।

Manual8 Ad Code

Manual8 Ad Code

শ্রীমঙ্গল ও কমলগঞ্জে অবস্থিত চা-বাগানগুলো বর্ষায় রূপ নেয় এক অনন্য রূপকথার রাজ্যে। বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় এখানেই। আর এই বর্ষা যেন প্রাণ এনে দেয় চা-গাছগুলোতে।

শুষ্ক মৌসুমে যখন মাটি তার আর্দ্রতা হারিয়ে ফেলে, তখন চা-পাতা মলিন হয়ে যায়, পাতাগুলোর রং হয় লালচে। কিন্তু বর্ষার প্রথম বৃষ্টিতে বদলে যায় সব দৃশ্য, গাছগুলো আবার সজীব হয়ে ওঠে, পাতাগুলো পায় নতুন প্রাণ।

চা-বাগানের টিলা বেয়ে হেঁটে যাওয়ার সময় দেখবেন নারী শ্রমিকরা মাথায় ঝুড়ি নিয়ে ব্যস্ত হাতে তুলছেন কচি চা-পাতা। একদিকে প্রকৃতির ছোঁয়া, অন্যদিকে মানুষের শ্রম এই দৃশ্য দেখে মুগ্ধ না হয়ে উপায় নেই।

Manual8 Ad Code

সাধারণত ৪-৫ ফুট উচ্চতার চা-গাছ থেকেই পাতা সংগ্রহ করা হয়। তবে ২৬ ইঞ্চি উচ্চতার গাছ থেকেও তোলা যায় পাতা। বর্ষায় ছাঁটাই করা গাছগুলোতে গজায় নতুন কচি পাতা, যেগুলোই পরে রূপ নেয় আমাদের প্রিয় চায়ের কাপে।

এই সময়ে সমতল থেকে শুরু করে পাহাড়ি টিলা সব জায়গা যেন মেতে ওঠে এক সবুজ উৎসবে। বৃষ্টিতে ভেজা পাতাগুলোর ওপর সূর্যের ঝলক পড়লে সেই দৃশ্য যেন চোখে লেগে থাকে বহুক্ষণ।

তাই যারা প্রকৃতি ভালোবাসেন, যাঁরা চান শহরের ব্যস্ততা ছেড়ে প্রশান্তির একটু পরশ পেতে তাঁদের জন্য শ্রীমঙ্গল কিংবা মৌলভীবাজারের চা-বাগান হতে পারে আদর্শ গন্তব্য। এখানে শুধু প্রকৃতি নয়, রয়েছে স্বাদের গল্প, ঘ্রাণের গল্প, স্মৃতির গল্প।

এবার বর্ষায় চায়ের কাপে চুমুক দিন চা-বাগানের মাঝে দাঁড়িয়ে, আর নিজের জীবনের পাতায় যোগ করুন এক অপূর্ব অভিজ্ঞতা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code