এতদিন আমাকে কিসের ভিত্তিতে ব্যবহার করেছেন?

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন নীলা ইস্রাফিল। গতকাল সোমবারই এ ঘোষণা দেন তিনি। এরপর দলটির সদস্যসচিব আখতার হোসেন গণমাধ্যমকে বলেন, নীলা ইস্রাফিল এনসিপির কেউ নয়। তবে সে নাগরিক কমিটিতে ছিল।

Manual2 Ad Code

আখতার হোসেনের এমন মন্তব্যের পর এনসিপির কাছে নীলা ইস্রাফিল প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, আপনারা এতদিন আমাকে কিসের ভিত্তিতে ব্যবহার করেছেন!

নিজের ভেরিফায়েড ফেসবুকে সোমবার রাতে এক পোস্টে এ প্রশ্ন করেন নীলা ইস্রাফিল।

Manual2 Ad Code

তিনি বলেন, আজ যখন আপনাদের নেতার অপরাধ, অনাচার, এবং লিপ্সার বিরুদ্ধে আমি মুখ খুলেছি, তখন আমি আপনাদের কেউ না? এতদিন আমার কণ্ঠ, আমার পরিচয়, আমার ত্যাগ আপনাদের পক্ষে ছিল তখন তো কোনো সমস্যা ছিল না আপনারা কি দল করেন, না কেবল ক্ষমতা আর নারীকে ব্যবহার করে ছুঁড়ে ফেলার একটা কারখানা চালান?’

Manual3 Ad Code

তিনি আরও বলেন, ‘আপনাদের অপরাধ ঢাকার জন্য আজ আমাকেই অস্বীকার করছেন? সত্য বললেই কি নারীকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়? এটাই কি আপনাদের নৈতিকতা? এই প্রশ্ন আজ শুধু আমার না এই প্রশ্ন প্রতিটি নারীর, যাকে আপনারা দলীয় পরিচয়ে ব্যবহার করেছেন, আর পরে ‘অপরিচিত’ বানিয়েছেন। জাতীয় নাগরিক পার্টি আজ আমাকে অস্বীকার করছে। কিন্তু প্রশ্ন থেকে যায় আপনারা কি আমাকে সত্যিই কখনো অন্তর্ভুক্ত করেছিলেন, নাকি কেবল নিজেদের স্বার্থে ব্যবহার করতেন?’

নীলা বলেন, “আমার কণ্ঠ যখন আপনাদের পক্ষে ছিল, তখন তো ‘আমাদের নেত্রী’, ‘আমাদের শক্তি’ বলে গলা ফাটাতেন।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • এতদিন আমাকে কিসের ভিত্তিতে ব্যবহার করেছেন?
  • Manual1 Ad Code
    Manual2 Ad Code