খেলার চেয়ে জীবনের মূল্য বেশি: চেতেশ্বর পুজারা

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

খেলোয়াড় হিসেবে সবসময় উইকেটে আগলে রেখে পড়ে থাকার জন্য খ্যাত চেতেশ্বর পুজারা। করোনা ভাইরাসের এই সংক্রমণের কালে তিনি সকল মানুষের কাছে আবেদন জানিয়েছেন, তারা যেন ঐ ভাবে ঘরে থাকেন। এখন ঘরে থাকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

Manual2 Ad Code

পুজারা বলছেন, কোনো কাজ, সেটা ক্রিকেট হলেও এখন বিরত রাখার জন্য। কারণ, খেলার চেয়ে জীবনের মূল্য অনেক বেশি।

এই ভারতীয় ব্যাটসম্যান বলছিলেন, ‘এই লকডাউনের সময় আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, এটা নিশ্চিত করতে হবে যে, আপনি ঘরে থাকছেন। প্রত্যেক মানুষের এখন বিপদটা বুঝতে হবে এবং ঘরে থাকার গুরুত্ব বুঝতে হবে। ঘরে থাকাটা হতাশার হলেও থাকতে হবে। এটা একটা যুদ্ধের মতো। আমরা যেটাতে এখন লড়াই করছি। ধৈর্য ও শৃঙ্খলার মতো গুন এখন সবার জন্য কাজে দেবে। আমি ক্রিকেটার হিসেবে যেরকম, তাতে আমার জন্য এই পর্বটা সামলানো সহজ হচ্ছে।’

 

Manual8 Ad Code

খেলা পুজারাও মিস করছেন। তিনি আর ১০ জনের চেয়ে ক্রিকেট খেলাটাকে কম ভালোবাসেন না। ব্যাট ও বলের শব্দ শুনতে না পেলে তারও কষ্ট হয়। তারপরও তিনি বলছিলেন, ‘কখনো কখনো ভালোর জন্যই খেলা থেকে দূরে থাকতে হয়। ভাগ্য ভালো যে, এটা মৌসুম শেষ হয়েছে। রঞ্জি ট্রফির পর আমি এমনিতেই এক বা দুই সপ্তাহের বিরতি নেব ভাবছিলাম। এখন সেটা একটু বড়ো হয়ে গেল। আমরা জানি না, আবার খেলা কবে শুরু হবে।’

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code