‘গণতন্ত্র মঞ্চ’ হিসেবে আত্মপ্রকাশের লক্ষ্যে ৭ দলের ঐকমত্য

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: জেএসডি, নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণঅধিকার পরিষদ, ভাসানী অনুসারী পরিষদ, রাষ্ট্র সংস্কার আন্দোলন ও গণসংহতি আন্দোলন— এই সাতটি রাজনৈতিক দলের এক সভা জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ স ম আবদুর রবের উত্তরার বাসভবনে তার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ মে) বিকালে গণসংহতি আান্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এ তথ্য জানান। সভায় সর্বসম্মতিক্রমে ৭ দলের এই যৌথ রাজনৈতিক উদ্যোগকে ‘গণতন্ত্র মঞ্চ’ হিসেবে আত্মপ্রকাশের লক্ষ্যে ঐকমত্য পোষণ করা হয়। সভায় সিদ্ধান্ত হয় যথাসম্ভব স্বল্পতম সময়ে সুনির্দিষ্ট কর্মসূচির ভিত্তিতে এই মঞ্চ আত্মপ্রকাশ করবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code