আফগানিস্তানে বন্যায় প্রায় ১০০ মানুষের মৃত্যু

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: আফগানিস্তানে আকস্মিক বন্যায় অন্তত ৯৫ জনের মৃত্যু এবং শত শত মানুষ আহত হয়েছে। ভেসে গেছে হাজার হাজার বাড়ি। সংকট কবলিত দেশটির কর্তৃপক্ষ মঙ্গলবার এসব তথ্য জানিয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, গত দশ দিনে দশটি প্রদেশে এসব মৃত্যুর ঘটনা ঘটেছে। গত বছর তালেবান আফগানিস্তানের ক্ষমতায় ফেরার পর পশ্চিমা নিষেধাজ্ঞার কবলে পড়ে অর্থনৈতিক ও মানবিক সংকটে পড়েছে। চরম আবহাওয়া আফগানিস্তানে প্রতিবেশি পাকিস্তানেও বিরামহীন বন্যার কারণ হয়েছে। পাকিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, মধ্য জুন থেকে বন্যায় সেখানে ৮২০ জনের মৃত্যু এবং তিন লাখ ২০ হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত কিংবা ধ্বংস হয়েছে। আক্রান্ত হয়েছে ১২৯টি সেতু।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code