সরকার রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়েছে : ফখরুল

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট : সরকার রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Manual1 Ad Code

শুক্রবার (১২ আগস্ট) সকালে বনানীতে প্রয়াত আরাফাত রহমান কোকোর ৫৩তম জন্মবার্ষিকী উপলক্ষে তার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, এ সরকার যতদিন ক্ষমতায় থাকবে মানুষের দুর্ভোগ তত বাড়বে। জ্বালানি, পানি, সব কিছুর দাম বেড়েছে।

Manual1 Ad Code

কোকোর কবর জিয়ারত শেষে বিএনপির এই নেতা বলেন, তিনি (আরাফাত রহমান কোকো) একজন নিরহংকারী মানুষ ছিলেন। তিনি রাজনীতি করতেন না। তবুও তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।

Manual7 Ad Code

ফখরুল বলেন, আমরা শপথ নিয়েছি-এই ভয়াবহ সরকার সরিয়ে সত্যিকার অর্থে জনগণের সরকার প্রতিষ্ঠা করব। তারেক রহমানকে নির্বাসিত অবস্থা থেকে দেশে ফিরিয়ে আনব। গণতন্ত্র প্রতিষ্ঠা করব।

সে সময় আরও উপস্থিত ছিলেন-ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, উত্তরের আহ্বায়ক আমানুল্লাহ আমান, উত্তরের সদস্য সচিব আমিনুল হক, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন প্রমুখ।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code