দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না: স্বতন্ত্র এমপিদের প্রধানমন্ত্রী

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকার করা আওয়ামী
লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে
না। সেইসঙ্গে এই সংসদের স্বতন্ত্র সংসদ সদস্যদের সংসদ প্র্যাকটিস ভালো করে
জানার তাগিদ দিয়েছেন তিনি।

Manual7 Ad Code

রবিবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় নিজের সরকারি বাসভবন গণভবনে স্বতন্ত্র সংসদ
সদস্যদের সঙ্গে বৈঠকের প্রারম্ভিক বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ
হাসিনা। বৈঠকটি সঞ্চালনা করছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।

Manual5 Ad Code

অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে জানিয়ে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যেসব প্রকল্প দেশের মানুষের জন্য অর্থবহ, সেসব
প্রকল্পই গ্রহণ করা হয়।

Manual1 Ad Code

স্বতন্ত্র সংসদ সদস্যদের বাংলাদেশের ইতিহাস জানা এবং সংবিধান আত্মস্থ করার
পরামর্শ দিয়ে তিনি বলেন, সংসদ কার্যপ্রণালি বিধি পড়তে হবে। আমাদের সংসদ
ওয়েস্ট মিনস্টার টাইপ পার্লামেন্ট। কাজেই সংসদ প্র্যাকটিস ভালো করে জানতে হবে।

স্বতন্ত্র এমপিদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নির্বাচনি এলাকায়
কেউ ভূমিহীন-গৃহহীন থাকলে তাদের জন্য ঘর তৈরি করে দেওয়া হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে আগামী পাঁচ বছর জাতীয় সংসদে স্বতন্ত্র প্রার্থীদের
ভূমিকা কী হবে, সংরক্ষিত নারী আসনের বিষয়ে তাদের মতামতসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন
বিষয়ে নির্দেশনা আসতে পারে। প্রধানমন্ত্রীর সঙ্গে এই বৈঠকে স্বতন্ত্র সংসদ
সদস্যদের নিয়ে বিভিন্ন বিষয় স্পষ্ট হবে।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code