ইউক্রেন সীমান্তে এক-তৃতীয়াংশ সেনা মোতায়েন করেছে বেলারুশ

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual3 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো বলেছেন, সীমান্তে ১ লাখ ২০ হাজারেরও বেশি সেনা মোতায়েন করেছে ইউক্রেন। এর জবাবে বেলারুশ তাদের প্রায় এক-তৃতীয়াংশ সেনা সীমান্তজুড়ে মোতায়েন করেছে। রবিবার (১৮ আগস্ট) বেলারুশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বেল্টা এই খবর জানিয়েছে।

তবে ঠিক কত সেনা মোতায়েন করা হয়েছে, তা স্পষ্টভাবে উল্লেখ করেননি লুকাশেঙ্কো। ২০২২ সালের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের তথ্য অনুযায়ী, বেলারুশের পেশাদার সেনাবাহিনীর সংখ্যা প্রায় ৪৮ হাজার এবং প্রায় ১২ হাজার সীমান্ত রক্ষী রয়েছে।

Manual2 Ad Code

লুকাশেঙ্কো বলেন, তাদের (ইউক্রেনের) আক্রমণাত্মক নীতির কথা মাথায় রেখে, আমরা আমাদের সামরিক বাহিনীকে পুরো সীমান্তজুড়ে মোতায়েন করেছি। যুদ্ধ হলে প্রতিরক্ষা হিসেবে কাজ করবে। বেলারুশের প্রেসিডেন্ট রাশিয়ার একটি রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন বলে বেল্টা জানিয়েছে। কিয়েভ এই বিষয়ে তাৎক্ষণিক কোনও মন্তব্য করেনি। তবে শনিবার কিয়েভ জানিয়েছিল, বেলারুশের সেনাবাহিনী সীমান্তে কোনও উল্লেখযোগ্য উপস্থিতি বাড়ায়নি।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code