পাকিস্তানের কাছে বড় ব্যবধানে হারলো বাংলাদেশের যুবারা

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

ডেস্ক নিউজ: ব্যাটিং ব্যর্থতার বড় খেসারত দিলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সফরকারী পাকিস্তান যুবাদের কাছে চারদিনের ম্যাচে ১০ উইকেটের বড় ব্যবধানে হেরেছে স্বাগতিকরা।

Manual6 Ad Code

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের একমাত্র চারদিনের ম্যাচে আগে ব্যাটিং করে ১৪৯ রানে অলআউট হয় স্বাগতিক দল। মূলত পাকিস্তানের দুই বোলার মোহাম্মদ ইসমাইল ও আমির হাসানের বোলিং তোপে লণ্ডভণ্ড হয়েছে বাংলাদেশের ইনিংস। পারভেজ রহমান জীবন (৫৬) ও শাহরিয়ার সাকিব (৪৮) রান ছাড়া কেউই রান করতে পারেননি। ইসমাইল তিনটি ও আমির চারটি উইকেট নিয়ে বাংলাদেশকে চেপে ধরেন।

ব্যাটিংয়ের পর বোলিংয়ে ভালো করতে পারেনি বাংলাদেশ। শাহজাইব খানের সেঞ্চুরি ও ওবায়েদ শহীদের হাফ সেঞ্চুরিতে পাকিস্তান তাদের প্রথম ইনিংসে ৪২০ রান সংগ্রহ করেছে। শাহজাইব ৩২৩ বলে ২৫ চার ও ৪ ছক্কায় ১৭৪ রানের ইনিংস খেলেছেন। ওবায়েদ ১৪৪ বলে করেছেন ৬৭ রান।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code