তুরিন থেকে বিলাসবহুল সব গাড়ি কোথায় সরালেন রোনালদো?

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা:

Manual4 Ad Code

সিরি আ’র এই মৌসুম শেষে ক্রিস্টিয়ানো রোনালদোর জুভেন্টাস ছাড়ার সম্ভাবনা বেশ জোরালো হচ্ছে। সেই সম্ভাবনার পালে নতুন হাওয়া লাগালেন পর্তুগিজ উইঙ্গার নিজেই। রোনালদোর সংগ্রহে আছে অসংখ্য বিলাসবহুল গাড়ি। সম্প্রতি তুরিন থেকে সেসব গাড়ি অন্যত্র সরিয়ে নিয়েছেন আধুনিক ফুটবলের অন্যতম সেরা ফুটবলার। বিশাল এক কাভার্ডভ্যানে করে গাড়িগুলো সরিয়ে নেওয়ার একটি ভিডিও প্রকাশ্যে আসার পর তার জুভেন্টাস ছাড়ার প্রস্তুতি নিয়ে জোর আলোচনা চলছে ফুটবল বিশ্বে। সিরি আ’র শিরোপা হাতছাড়া করা তুরিনের বুড়িদের ছেড়ে রোনালদো কোথায় যাবেন তা এখনও অনিশ্চিত। তবে ৩৬ বছর বয়সীর পরবর্তী সম্ভাব্য ঠিকানা হিসেবে উঠে আসছে রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, পিএসজি এবং স্পোর্টিং লিসবনের মতো ক্লাবগুলোর নাম। তবে নতুন চুক্তি স্বাক্ষর এখনও অনেক দূরের ব্যাপার।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code