সিরিজ জেতার চাপ নিচ্ছে না বাংলাদেশ

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট: ভারতের বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে ম্যাচ জেতার পর অপেক্ষা আরও একটি অর্জনের। বুধবার দ্বিতীয় ম্যাচ জিততে পারলেই প্রথমবারের মতো ভারতকে সিরিজে হারিয়ে ইতিহাস গড়বে বাংলাদেশের মেয়েরা। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে দলের সিনিয়র ক্রিকেটার লতা মণ্ডল অবশ্য জানিয়ে গেছেন, সিরিজ জেতার কোনও চাপ নেই, তারা খেলাটা উপভোগ করতে চান।

Manual5 Ad Code

টি-টোয়েন্টি দিয়ে দ্বিপাক্ষিক সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। তবে প্রথম ম্যাচে বাজে ব্যাটিংয়ের খেসারত দেয় বাংলাদেশ। পরের ম্যাচে জিততে জিততে হেরে যায়। তবে ভুল করেনি তৃতীয় ম্যাচে, ব্যাটিং-বোলিংয়ে দাপট দেখিয়ে বাংলাদেশ তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি জিতে নেয়। জয়ের এই রেশ প্রথম ওয়ানডেতে ধরে রেখে দারুণ সূচনা করেছে তারা। বাংলাদেশ আগে ব্যাটিং করে মাঝারি মানের লক্ষ্য দাঁড় করায়। ১৫৩ রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশের বোলারদের সামনে নাকানিচুবানি খান ভারতীয় ব্যাটারার।

দুই ফরম্যাটে টানা দুই ম্যাচ জয়ের পর বুধবারের ম্যাচ জিতেই কি শিরোপার উচ্ছ্বাস করতে চায় বাংলাদেশ? দলের অবস্থা সম্পর্কে জানতে চাইলে লতা বলেছেন, ‘আসলে চাপে আছি বা আমরা খুব বেশি উত্তেজিত, বিষয়টা এই রকম না। আমরা আসলে ম্যাচ বাই ম্যাচ এগোতে চাচ্ছি। আমাদের যেটা সবসময় কথা হয়, ম্যাচ জিতি বা হারি… যেহেতু কালকে (বুধবার) ম্যাচ, আমরা সবসময় চিন্তা করি, ভালো ক্রিকেট খেলবো। তো ভালো খেলছি বিধায় ফল কিন্তু ভালো আসছে। তো আমাদের চিন্তা ভালো ক্রিকেট খেলবো। ভালো ক্রিকেট খেললে ফল এমনি আমাদের পক্ষে থাকবে।’

Manual2 Ad Code

লতা আরও যোগ করে বলেছেন, ‘আমরা নিজেরাও পরিশ্রম করি, অনেকদিন ধরে আমরা নিজেরাও অপেক্ষা করছি একটা ভালো ফলের জন্য।’

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code