কর্নওয়ালের ৫ উইকেট, ক্যাম্পবেল-বোনারের ফিফটি

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ দাপট দেখিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। শনিবার দ্বিতীয় দিনে ব্যাট-বল হাতে জ্বলে ওঠে ক্যারিবিয়ানরা। বল হাতে স্পিনার রাকিম কর্নওয়াল নিয়েছেন ৫ উইকেট। ফিফটি পেয়েছেন ক্যাম্পবেল। সেঞ্চুরির অপেক্ষায় আছেন বোনার।

Manual5 Ad Code

ওয়েস্ট ইন্ডিজের করা ২৫৭ রানের জবাবে বিসিবি একাদশ করে মাত্র ১৬০ রান। ৯৭ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে অতিথিরা দ্বিতীয় দিন শেষে তুলেছে ৫ উইকেটে ১৭৯ রান।

 

Manual2 Ad Code

অতিথিরা যেখানে জমাট প্রস্তুতি নিয়েছে সেখানে টেস্ট স্কোয়াডে ডাক পাওয়া ক্রিকেটাররা হতাশ করেছেন। বিশেষ করে দুই ওপেনার। আগের দিন সাইফ হাসান ১৫ রান করেছিলেন। আজ সেই রানেই কেমার রোচের বলে বোল্ড হন। সাদমান ১২৬ মিনিট উইকেটে থেকে সংগ্রাম করেছেন। পেসারদের  বিপক্ষে বেশ নড়বড়ে ব্যাটিং করেছেন। তবে স্পিনারদের বিপক্ষে ছিলেন সাবলীল। অবশ্য দীর্ঘ সময়ের ইনিংসটি শেষ হয় বাজে শটে। পেসার আলজারি জোসেফের খাটো লেনথের বল পুল করতে গিয়ে এক্সট্রা কভারে ক্যারিবিয়ান অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েটের হাতে তালুবন্দি হন। ৮২ বলে ২৪ রান করেন সাদমান।

৫ উইকেট নিয়ে কর্নওয়াল ছিলেন ওয়েস্ট ইন্ডিজের সেরা বোলার। তার ছোবলের সঙ্গে ৩ উইকেট নিয়েছেন আরেক স্পিনার জোমেল ওয়ারিক্যান। নাঈম শেখ সর্বোচ্চ ৪৫ ও সোহান ৩০ রান করেন। মধ্যাহ্ন বিরতি পর্যন্ত ৪ উইকেটে ১১৫ রান তুলেছিল বিসিবি একাদশ। শেষ ৬ উইকেট তারা হারিয়েছে ৪৫ রানে। তাতে ৯৭ রানের লিড পায় ওয়েস্ট ইন্ডিজ।

দীর্ঘদেহী অফস্পিনার উচ্চতার কারণে বাড়তি বাউন্স পান। এমএ আজিজের মরা উইকেটেও টার্ন পেয়েছেন। ধরে রেখেছিলেন নিখুঁত লাইন ও লেনথ। তাতে এলোমেলো নাঈম, ইয়াসির, আকবর, জয়রা। প্রত্যেকেই সাজঘরে ফিরেছেন কর্নওয়ালের ঘূর্ণিতে।

 

Manual8 Ad Code

তিনে নেমে নাঈম শেখ খেলেছেন ওয়ানডে স্টাইলে। বলের সঙ্গে পাল্লা দিয়ে ব্যাটিং করে দ্রুত রান তোলেন বাঁহাতি ব্যাটসম্যান। উইকেটের চারিপাশে খেলেছেন দারুণ কিছু শট। তবে ডানহাতি স্পিনারকে জায়গায় দাঁড়িয়ে খেলতে গিয়ে বোল্ড হন। ৪৮ বলে ৯ চারে ৪৫ রান করেন। মূল স্কোয়াডে সুযোগ পাওয়া লোকাল বয় ইয়াসির পারেননি নিজের সামর্থ্য দেখাতে। কর্নওয়ালের বল ডিফেন্স করতে গিয়ে শর্ট মিড উইকেটে ধরা পড়েন।

দ্বিতীয় ইনিংস শুরুতে পেসার খালেদের আক্রমণ অতিথি শিবিরে। ডানহাতি পেসার শেন মোসলেকে এলবিডব্লিউ করেন ইনিংসের চতুর্থ বলে। দ্বিতীয় উইকেটে ক্যাম্পবেল ও বোনার ১২৯ রানের জুটি গড়েন। অফস্পিনার সাইফ ক্যাম্পবেলকে ৬৮ রানে আউট করে এ জুটি ভাঙেন। এক ওভার পর সাকিবের দ্বিতীয় শিকার জার্মেইন ব্ল্যাকউড। ভালো করতে পারেননি কাইল মায়ার্স (৮) ও কাভিম হজ (১৯)। তাদের উইকেট নেন তৌহিদ হৃদয় ও মুকিদুল ইসলাম। তবে সতীর্থদের আসা-যাওয়ার মিছিলে এক প্রান্তে দাঁড়িয়ে দৃড়চেতা ইনিংস খেলেছেন বোনার। ১৩১ বলে ৮০ রান করে অপরাজিত আছেন তিনি।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code