ফুলতলী কমপ্লেক্স ঢাকায় দারসে রিয়াদুস সালিহীন-১ এর সমাপনী মাহফিল অনুষ্ঠিত

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

বিশেষ সংবাদদাতা : মারকাযুত তাদরীস আল ইসলামী কর্তৃক আয়োজিত ১৫ দিনব্যাপী ‘দারসে রিয়াদুস সালিহীন-১’ এর সমাপনী মাহফিল ২৯ সেপ্টেম্বর, ২০২২ বৃহস্পতিবার বাদ আছর ফুলতলী কমপ্লেক্স ঢাকায় অনুষ্ঠিত হয়।

Manual8 Ad Code

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ও ফুলতলী কমপ্লেক্স ঢাকার পরিচালক মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী এর সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. মো. রুহুল আমীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডিএমিপি মতিঝিল জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. নুরুল আমীন পিপিএম।

মারকাযুত তাদরীস আল ইসলামী’র কো-অর্ডিনেটর মুহাম্মদ নুর হোসেন এর পরিচালনায় মাহফিলে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা নজমুল হুদা খান, র‍্যাব-১ এর সিনিয়র সহকারি পরিচালক নোমান আহমদ ও বিশিষ্ট মুবাল্লিগ ও লেখক মাওলানা মুফতি শাহ আলম ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লতিফিয়া হিফযুল কুরআন মাদরাসা সিপাহীবাগ এর প্রধান শিক্ষক হাফিয মাওলানা ফখরুল ইসলাম, ফুলতলী কমপ্লেক্স ঢাকা এর পেশ ইমাম মাওলানা শাহীদ আহমদ, মো. ইসলাম উদ্দিন শরীফ, আলহাজ্ব মো. সিরাজ মিয়া সরদার, মো. এম এ কুদ্দুস কাফি, ইঞ্জিনিয়ার মো. আবুল কাশেম, মো. শাহ আলম প্রমুখ।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code