যুক্তরাষ্ট্রে গির্জা-হাসপাতালেও গ্রেফতারের আতঙ্কে অভিবাসীরা

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago
অভিবাসীদের গ্রেফতারে ক্ষমতা বেড়ে গেছে কর্তৃপক্ষের। ফাইল ছবি: এপি

Manual2 Ad Code

আমেরিকা অফিস:

Manual5 Ad Code

যুক্তরাষ্ট্রে ‘সংবেদনশীল স্থাপনা’ থেকে অভিবাসীদের আটকের বিষয়ে সমস্ত বিধিনিষেধ প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) জারি হওয়া এই নির্দেশনার কারণে এখন থেকে শিক্ষাঙ্গণ, গির্জা ও হাসপাতাল থেকেও অভিবাসীদের আটক করতে পারবে অভিবাসন কর্তৃপক্ষ। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

Manual4 Ad Code

যুক্তরাষ্ট্রের জননিরাপত্তা সংক্রান্ত অধিদফতর হোমল্যান্ড সিকিউরিটি এক বিবৃতিতে জানিয়েছে, গ্রেফতার এড়াতে অপরাধীরা আর গির্জা ও বিদ্যালয়ে লুকিয়ে থাকার সুযোগ পাবে না। ট্রাম্প প্রশাসন আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত বেঁধে না রেখে তাদের বিবেকের ওপর আস্থা রাখবে।

Manual6 Ad Code

এক দশকের বেশি সময় ধরে এসব স্থান থেকে কোনও অভিবাসীকে আটক করতে পারত না ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) এবং কাস্টমস অ্যান্ড বর্ডার প্রটেকশন। হোমল্যান্ড সিকিউরিটি এদুটি সংস্থার তত্ত্বাবধানে রয়েছে।

মঙ্গলবার দুটি নির্দেশনা জারি করেছেন হোমল্যান্ড সিকিউরিটির ভারপ্রাপ্ত প্রধান বেনজামিন হাফম্যান। একটি হচ্ছে সংবেদনশীল স্থাপনা থেকে গ্রেফতার সংক্রান্ত। আর দ্বিতীয় নির্দেশনার ক্ষমতাবলে, বৈধ কাগজপত্র বিহীন আটককৃত ব্যক্তি যুক্তরাষ্ট্রে দুবছরের বেশি সময় ধরে অবস্থান প্রমাণ করতে ব্যর্থ হলে তাকে দ্রুত দেশ থেকে বের করে দিতে পারবে কর্তৃপক্ষ।

হোয়াইট হাউজের মসনদে বসেই নির্বাহী আদেশ জারির ঝড় তোলেন ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী কঠোর অভিবাসী নীতি জারি করেছেন তিনি। তার হাত ধরেই পুরোনো নির্দেশনা দুটি পুনর্বহাল করা হলো।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code