নিউইয়র্ক সিটি কাউন্সিল নির্বাচনে মোহাম্মদ এন মজুমদারের সমর্থনে নর্থ ব্রঙ্কস বাংলাদেশী কমিউনিটি’র ফান্ডরেজিং

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

নিউইয়র্ক সিটি কাউন্সিলে ২০২১ সালের ডেমোক্র্যাটিক দলীয় প্রাইমারী নিবার্চনে ডিস্ট্রিক্ট ১৮ থেকে বাংলাদেশি আমেরিকান প্রার্থী মোহাম্মদ এন মজুমদারের সমর্থনে ফান্ডরেজিং করেছে নর্থ ব্রঙ্কস বাংলাদেশী কমিউনিটি। গত ১৯ অক্টোবর সোমবার রাতে ব্রঙ্কসের কারী অ্যান্ড কাবাব রেস্টুরেন্টে এ ফান্ডরেজিং অনুষ্ঠিত হয়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

Manual3 Ad Code

বাংলাদেশী কমিউনিটি অব নর্থ ব্রঙ্কসের সাধারণ সম্পাদক মঞ্জুর চৌধুরী জগলুলের পরিচালনায় এবং যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ সভাপতি আলহাজ্ব সোলাইমান ভূইয়ার সভাপতিত্বে এ অনুষ্ঠানে আসন্ন নির্বাচনে সম্ভাব্য প্রার্থী মোহাম্মদ এন মজুমদার ছাড়াও বক্তব্য রাখেন, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা, বাংলাদেশ সোসাইটির ট্রাষ্ট্রি বোর্ড সদস্য আব্দুল হাসিম হাসনু ও সাবেক সহ সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, বাঙালী কালচারাল এসোসিয়েশনের সভাপতি আনছার হোসাইন চৌধুরী, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি এ ইসলাম মামুন, কমিউনিটি এক্টিভিস্ট বোরহান উদ্দিন, আবদুর রহিম, তিতুমির, এমডি আলাউদ্দিন, নুরে আলম জিকু, জালাল চৌধুরী, নুর উদ্দিন মজুমদার, সাব্বির গুল, নজরুল হক, তানিম চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে নানা শ্রেণী পেশার বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন।

মোহাম্মদ এন মজুমদার তার সমর্থনে এ ফান্ডরেজিং আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, তিনি নির্বাচিত হলে বাংলাদেশী কমিউনিটির অধিকার আদায়ে সর্বাত্মক প্রচেষ্টা চালেবেন।
সমাবেশে বক্তারা আসন্ন নির্বাচনে মোহাম্মদ এন মজুমদারকে বিজয়ী করতে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
উল্লেখ্য, ২০২১ সালের ২২ জুন মঙ্গলবার নিউইয়র্ক সিটি কাউন্সিলের ডেমোক্র্যাটিক দলীয় প্রাইমারী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code