সিলেটবাসীর ভোট বর্জন করায় জেলা ও মহানগর বিএনপির কৃতজ্ঞতা

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

সোলেমান হোসেন চুন্নু সিলেট :

Manual3 Ad Code

প্রহসনের তথাকথিত ডামী নির্বাচন বর্জন ও হরতাল সফল করায় করায় সিলেটবাসীর প্রতিজ কৃতজ্ঞতা জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।

Manual4 Ad Code

রোববার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সরকার নির্বাচনের নামে সারাদেশে সার্কাস করেছে। দেশের মুক্তিকামী মানুষ তাদের সার্কাস দেখতে যায় নি। সিলেটবাসী সর্বত্র ভোট বর্জন করে সিলেটজুড়ে সর্বত্মকভাবে হরতাল পালন করেছেন। এজন্য বিএনপি সিলেটবাসীর প্রতি চিরকৃতজ্ঞ।

Manual3 Ad Code

নেতৃবৃন্দ বলেন, শত প্রতিকুলতার মধ্যেও সিলেটের মুক্তিকামী মানুষ দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার ফিরিয়ে পাওয়ার আন্দোলনে সামিল হয়েছেন। আমরা আশাকরি, অতিতের মতো আগামী দিনেও গণতান্ত্রিক আন্দোলনে সিলেটবাসী বিএনপির সঙ্গে থাকবেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code